Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাতে লেখা চিঠিতে বিয়ের ঘোষণা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

হাতে লেখা চিঠিতে বিয়ের ঘোষণা

কওয়াক সি-ইয়াং ও ইউ জি-এ। ছবি: সংগৃহীত

Advertisement

প্রেমের খবর ছিল না। হঠাৎই বিয়ের ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কওয়াক সি-ইয়াং ও কে-পপ দল লাভলিজের সাবেক সদস্য ইউ জি-এ।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা চিঠি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন তারা। ২৮ নভেম্বর বিয়ে করবেন কওয়াক ও ইউ। আয়োজনটি হবে ব্যক্তিগত পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। 

কওয়াক সি-ইয়াং লিখেছেন, ‘আমি এমন একজন বিশেষ মানুষের দেখা পেয়েছি, যার সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই।’ পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

কওয়াক সি-ইয়াং আরও লিখেছেন, ‘কঠিন সময়ে একে অপরকে সমর্থন করব। আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেব।’

বিয়ের পরও অভিনয়ে নিয়মিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কওয়াক। লিখেছেন, সংসার শুরু করার পর আরও পরিণতভাবে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরতে চান। পাশাপাশি ভালো কাজ ও অভিনয় দিয়ে ভক্তদের আনন্দ দিতে চান। 

একই দিনে চিঠি প্রকাশ করেন ইউ জি-এ। তিনি লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে নতুন করে পথচলার সিদ্ধান্ত নিয়েছি।’ 

হঠাৎ বিয়ের ঘোষণায় ভক্তদের অনেকেই অবাক হয়েছেন। বিষয়টি জানেন ইউ নিজেও। তাই তিনি লিখেছেন, ‘আপনাদের অনেকেই হয়তো অবাক হয়েছেন। তবে আমার নতুন শুরুকে আপনারা ভালোবাসা দিয়ে উদযাপন করলে আমি খুশি হব।’

অভিনয়ে কওয়াক, গানে ইউ

১৯৮৭ সালে জন্ম কওয়াক সি-ইয়াংয়ের অভিনয়ে অভিষেক ২০১৪ সালের ‘নাইট ফ্লাইট’ সিনেমা দিয়ে। এরপর ‘ওহ মাই ঘোস্ট’, ‘মিরর অব দ্য উইচ’, ‘ফ্লেক্স এক্স কপ’ ও ‘মাই ডিয়ারেস্ট নেমেসিস’র মতো ড্রামাতে অভিনয় করেছেন তিনি।

ইউ জি-এ ২০১৪ সালে লাভলিজের সদস্য হিসেবে সংগীতজগতে পা রাখেন। ‘আহ-চু’ ও ‘ডেসটিনি’ গান দিয়ে জনপ্রিয়তা পায় গ্রুপটি। পরে অভিনয়েও নাম লেখান ইউ। ‘দ্য এসকেপ অব দ্য সেভেন’ ও ‘দ্য থার্ড ম্যারেজ’-এর মতো ড্রামাতে দেখা গেছে তাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

পরীমনির জন্য বিমানে করে  শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

বিয়ে নিয়ে বিরক্ত সাফা কবির

বিয়ে নিয়ে বিরক্ত সাফা কবির

মঞ্চে ব্যস্ত প্রীতি

মঞ্চে ব্যস্ত প্রীতি

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

টুকরো খবর চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

আরও পড়ুন

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’

‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

পরীমনির জন্য বিমানে করে  শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম