Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সন্তানদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ চান না অ্যাঞ্জেলিনা জোলি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

সন্তানদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ চান না অ্যাঞ্জেলিনা জোলি

সন্তানদের সঙ্গে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

Advertisement

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি জানিয়েছেন, তার ছয় সন্তান এখন ধীরে ধীরে স্বাধীন মানুষ হিসেবে নিজেদের জীবন গড়ে তুলছে এবং একজন মা হিসেবে তিনি তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে অযথা হস্তক্ষেপ করতে চান না।

সম্প্রতি ফরাসি সাময়িকী এল অফিসিয়েল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ম্যালেফিসেন্ট’ তারকা বলেন, সন্তান লালন-পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো কখন তাদের নিজস্ব পথে চলার সুযোগ দিতে হবে, তা বুঝতে পারা।

জোলি বলেন, ‘আমার মনে হয় একজন অভিভাবকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি হলো সন্তানদের পথে বাধা হয়ে না দাঁড়ানো।’

তিনি ব্যাখ্যা করেন, বাবা-মা স্বাভাবিকভাবেই সন্তানদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে চান। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে প্রত্যেক সন্তানই আলাদা ব্যক্তি, যার নিজস্ব সম্ভাবনা, স্বপ্ন ও লক্ষ্য রয়েছে।

তার ভাষায়, ‘একজন অভিভাবক হিসেবে আপনি অনেক কিছু করার চেষ্টা করেন, কিন্তু একই সঙ্গে চেষ্টা করেন যেন এই মানুষটির নিজস্ব বিকাশের পথে বাধা না হন।’

জোলি জানান, তার সন্তানরা এখন নিজেদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী জীবন গড়ে তুলছে, যা নিয়ে তিনি গর্বিত। তিনি মনে করেন, সন্তানদের জীবন শেষ পর্যন্ত তাদের নিজের, তাই অভিভাবকের ভূমিকা হওয়া উচিত তাদের আগ্রহ ও স্বপ্নকে সমর্থন করা, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়।

অভিনেত্রী আরও বলেন, এই সম্পর্ক একমুখী নয়। যেমন তিনি সন্তানদের সমর্থন করেন, তেমনি তারাও মায়ের স্বপ্ন ও কাজের প্রতি সমর্থন জানায়।

সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন জোলি। তিনি জানান, আগামী দিনে আরও বেশি ভ্রমণ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংযোগ তৈরি এবং মাঠপর্যায়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার।   

জোলি বলেন, ‘আমি আরও বেশি মানুষের সঙ্গে যুক্ত হতে চাই, নতুন নতুন জায়গায় যেতে চাই। আমি খুব একটা ছুটি কাটানো বা কেনাকাটার মানুষ নই।’

তিনি আরও জানান, মোটরসাইকেল চালানো এবং আবারও বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার ইচ্ছা রয়েছে তার। এমনকি সন্তানরাও তাকে সেই জীবনধারা অনুসরণ করতে উৎসাহ দেয়।

জোলির ভাষায়, ‘যখন তাদের আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আমি শুধু মা ছিলাম। এখন তারা চায় আমি তিউনিসিয়া থেকে ফোন করে বলি, স্থানীয় শিল্পীদের সঙ্গে দেখা করতে এসেছি।’

উল্লেখ্য, সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান রয়েছে। তারা হলেন ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়েন।

সূত্র: সামা টিভি অনলাইন 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম