Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৮০-এর দশকের ভাইরাল ট্রেন্ড: ২৮ বছর বয়সেই ৬৫ বছরের চরিত্রে অনুপম খের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

৮০-এর দশকের ভাইরাল ট্রেন্ড: ২৮ বছর বয়সেই ৬৫ বছরের চরিত্রে অনুপম খের

নিজের প্রথম সিনেমা ‘সারাংশ’-এ তিনি অভিনয় করেছিলেন ৬৫ বছর বয়সি এক বৃদ্ধের চরিত্রে।

Advertisement

ইনস্টাগ্রামে নিজের উপস্থিতি বেশ ভালোভাবেই জানান দিতে জানেন বলিউড অভিনেতা অনুপম খের। এবার ভাইরাল হওয়া ‘৮০-এর দশক’ ট্রেন্ডে অংশ নিয়ে সেই সময়ের দুটি ভিন্ন ছবি শেয়ার করেছেন তিনি। মজার বিষয় হলো, ১৯৮০ সালে অনুপম খেরের বয়স ছিল ২৮ বছর। অথচ নিজের প্রথম সিনেমা ‘সারাংশ’-এ তিনি অভিনয় করেছিলেন ৬৫ বছর বয়সি এক বৃদ্ধের চরিত্রে।

এক্সে ছবি দুটি শেয়ার করে অনুপম খের লিখেছেন, ৮০-এর দশকে আমি ২৮ ও ৬৫... দুটোই!

তিনি লেখেন, ভ্যাঙ্কুভালে ঘুম থেকে উঠে দেখলাম, সবাই ৮০-এর দশকের নিজেদের ছবি পোস্ট করছেন। নিজের ছবির জন্য আমাকে অনেক খুঁজতে হয়েছে। অবশেষে এই পুরোনো স্বাক্ষর করা ছবিটি খুঁজে পেলাম।

এরপর নিজের অভিনয়জীবনের শুরুর সময়ের কথা তুলে ধরে অনুপম লেখেন, বিষয়টি বেশ মজার। যখন সিনেমায় পা রাখি, তখন আমার বয়স মাত্র ২৮ বছর। কিন্তু ‘সারাংশ’-এ আমি ৬৫ বছর বয়সি এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলাম। তাই এখানে আমি দুটি রূপই শেয়ার করছি—২৮ বছরের অভিনেতা এবং ৬৫ বছরের চরিত্র।

অভিনেতার ভাষায়, ছবি, মেকআপ, অভিনয় এবং জীবনের এটাই জাদু। এগুলো আমাদের বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ হয়ে ওঠার সুযোগ দেয়, অথচ কোনোভাবে আমরা নিজেরাই থেকে যাই।

৮০-এর দশককে নিজের অভিনয়জীবনের শুরুর সময় উল্লেখ করে অনুপম আরও লেখেন, আনন্দময় ৮০-এর দশকের জন্য শুভেচ্ছা—এই দশকেই সিনেমায় আমার যাত্রা শুরু হয়েছিল।

এদিকে কয়েক বছর আগে ‘সারাংশ’ মুক্তির ৩৭ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটির একটি দৃশ্য নতুন করে অভিনয় করেছিলেন অনুপম। সিনেমায় বি ভি প্রধান চরিত্রে তাকে বলতে শোনা যায়, টিভি নিতে আসিনি, আমি আমার মৃত ছেলের অস্থি নিতে এসেছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অনুপম খের নিজের অভিনয়জীবনের ৩৭ বছর পূর্তি নিয়েও আবেগঘন কথা লিখেছিলেন। তিনি একই দৃশ্যের দুটি পরিবেশনা ভক্তদের সামনে তুলে ধরে কোনটি বেশি ভালো লেগেছে, তা জানতে চান।

অনুপম জানান, একটি দৃশ্য নেওয়া হয়েছিল ‘সারাংশ’ সিনেমার জন্য, যা ১৯৮৪ সালের ২৫ মে মুক্তি পেয়েছিল। অন্যটি তিনি ২০২১ সালে নিজের বাড়িতে অভিনয় করেন। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেতা।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম