Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অবশেষে নীরবতা ভাঙলেন শাহরুখ, ‘ধুরন্ধর’ কেমন সিনেমা প্রকাশ্যে জানালেন বাদশাহ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

অবশেষে নীরবতা ভাঙলেন শাহরুখ, ‘ধুরন্ধর’ কেমন সিনেমা প্রকাশ্যে জানালেন বাদশাহ

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান এখন ব্যস্ত সময় পার করছেন তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের। এ ছাড়া অভিনয়ে আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, রাঘব জুয়াল, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরসহ আরও অনেকেই। এর মাঝে সামাজিক মাধ্যমে প্রশ্নোত্তরে অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন বাদশাহ।

এতদিন ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে বলিউডের অন্য তারকারা প্রশংসা করলেও নীরব ছিলেন শাহরুখ খান। এবার সেই নীরবতা ভাঙলেন তিনি। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এবং তার দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার সাফল্য নিয়ে মুখ খুললেন কিং খান। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভক্ত-অনুরাগীদের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রশ্নোত্তর পর্বে সেই প্রশ্নেরই উত্তর দিলেন বাদশাহ। সেখানে এক অনুরাগী তাকে সরাসরি প্রশ্ন করেন— 'আপনি কি ধুরন্ধর দেখেছেন? উত্তরে শাহরুখ লিখেছেন— 'সিনেমার দুটো ভাগই দারুণ লেগেছে। গোটা দলের কাজ অসাধারণ।'

শাহরুখের এ মন্তব্যের আগে বলিউডের একাধিক তারকা ‘ধুরন্ধর’ সিনেমার প্রশংসা করেছিলেন। সিনেমার সাফল্যে মুগ্ধ হয়ে নিজেদের মতামত জানিয়েছিলেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার, পরিচালক করণ জোহর, অভিনেত্রী আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, শিল্পা শেঠি, প্রীতি জিনতা থেকে শুরু করে হৃতিক রোশন, অনুপম খের এবং রাজকুমার রাওয়ের মতো তারকারা। 

এ ছাড়া দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ, আল্লু অর্জুন ও বিজয় দেবেরাকোন্ডাও সিনেমার কলাকুশলীদেরও প্রশংসা করেছিলেন। কিন্তু প্রশ্ন ছিল— শাহরুখ খানের প্রতিক্রিয়া নিয়ে। অবশেষে বলিউড বাদশাহর প্রতিক্রিয়াও প্রকাশ্যে এলো।

উল্লেখ্য, আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৫ সালের ৫ ডিসেম্বর। মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোড়ন তুলেছিল এ সিনেমাটি। ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসে সিনেমাটির দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সেই সিনেমা বক্সঅফিসে আরও বড় ঝড় তুলেছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম