Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন?

Advertisement

একসময় ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ বিমানবাহিনীতে প্রশিক্ষিত পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে নব্বইয়ের দশকের মাঝামাঝি চাকরি থেকে অব্যাহতি নিয়ে রুপালি পর্দায় জড়িয়ে পড়েন।

‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় রিয়াজের। এরপর সিনেমা জগতে সেই শুরু। একের পর এক সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিলেন তিনি।

‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হাজার বছর ধরে’, ‘মোল্লাবাড়ির বউ’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। সেই সঙ্গে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন রিয়াজ।

হুমায়ূন আহমেদের বহু নাটকেও তাকে দেখা গেছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ ২০২২ সালে মুক্তি পায়।

কিন্তু সময় কখন কার ঘুরে যায়, তা বলা মুশকিল। পাশার দান উলটে যায় ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে। ৫ আগস্টের পর আড়ালে চলে গেলেন রিয়াজ। দীর্ঘদিন ধরেই জনসম্মুখের আড়ালে রয়েছেন তিনি।

এবার তার দেশত্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে গুঞ্জন উঠেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে গোপনে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। রিয়াজ বা তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢালিপাড়ায় গুঞ্জন রয়েছে— ১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে বিমানবন্দরের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে— তারা এ ধরনের কোনো বিষয় টের পায়নি। তবে স্থলবন্দর দিয়ে তিনি যেতে পারেন।

দীর্ঘদিন পর অভিনেতা রিয়াজ আলোচনায় আসেন চলতি মাসের ৩ সেপ্টেম্বর। সেদিন গণমাধ্যম সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনসংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় রিয়াজ আগাম জামিন চেয়েছিলেন। হাইকোর্টে সশরীরে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালত তার আবেদন না মঞ্জুর করেন।

এ অভিনেতার দীর্ঘ অনুপস্থিতি ঘিরে এর আগেও সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি নেটিজেনদের মাঝে তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। পরে অবশ্য তার স্ত্রী সেই খবরকে ভিত্তিহীন বলেন এবং রিয়াজ ভালো আছে বলেও জানান। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এর আগে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পরদিন ৬ আগস্ট রাতেও যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। তবে সেই সময় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। এমন প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।  

সেই থেকে রিয়াজের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা রয়েছে। দীর্ঘদিন তাকে এফডিসি কিংবা কোনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম