Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভদ্র হলে ক্ষতি নেই: আমিন খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

ভদ্র হলে ক্ষতি নেই: আমিন খান

Advertisement

নব্বই দশকের তুমুল জনপ্রিয় ঢালিউড অভিনেতা আমিন খান একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। সুদর্শন অভিনেতা হিসেবেও তার বিশেষ খ্যাতি রয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে তিনি করপোরেট জগতে ব্যস্ত সময় পার করছেন। এ সময়ে একরকম তিনি অভিনয়ের বাইরেই ছিলেন। তার ভক্তরা জানতে চান— কেন তিনি অভিনয় করেন না, কেন তাকে আর পর্দায় দেখা যায় না? তবে ক্যামেরার সামনে আবার দেখা যাবে বলে জানিয়েছেন আমিন খান। 

ডিসেম্বরে ‘গুলশানের চামেলী’ সিনেমার শুটিং শুরু করবেন এ অভিনেতা। এরপর যদি ভালো গল্প পান, তবে অবশ্যই নিয়মিত সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি মাছরাঙা টিভির ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসে এ কথা বলেন আমিন খান। 

‘গুলশানের চামেলী’ সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। এতে আরও অভিনয়ে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর, ওমর সানী, রোজিনাসহ অনেকেই।

অভিনয়ের বাইরে ব্যক্তি হিসেবেও আমিন খানকে ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবে চেনেন তার ভক্ত-অনুরাগীরা। এ বিষয়ে নিজের চিন্তা-ভাবনা জানালেন অভিনেতা। আমিন খান বলেন, ‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে। চলার পথে অনেক বিপদ-আপদ এড়িয়ে যেতে পারবেন, বিপদ আপনার কাছে আসবে না।'

তিনি বলেন, আরেকটা জিনিস— ভদ্রভাবে কথা বললে বা ভদ্র হলে ক্ষতি নেই; বরং উপকার আছে। রেসপন্স খুব ভালো পাবেন। ভদ্রতার মূল্য একদিন না একদিন পাওয়া যায়। কেন অহেতুক অভদ্র হবেন?

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে'

‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে'

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

ইংরেজিতে ‘ধন্যবাদ’ জানাতেই প্রযোজককে ধমক প্রসেনজিতের

ইংরেজিতে ‘ধন্যবাদ’ জানাতেই প্রযোজককে ধমক প্রসেনজিতের

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

আরও পড়ুন

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

‘বিগ বস’-এ এসে বিতর্কে রীতি

‘বিগ বস’-এ এসে বিতর্কে রীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম