Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন সিনেমা নির্মাণে তানিম নূর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম

নতুন সিনেমা নির্মাণে তানিম নূর

Advertisement

ঢালিউড নির্মাতা তানিম নূর বরাবরই একটু ভিন্ন পথে হাঁটেন। গতানুগতিক ধারার গল্পের বাইরে গিয়ে রুপালি পর্দায় তুলে আনেন ভিন্ন কিছু। তাই সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এ নির্মাতার সিনেমা মানেই বাড়তি কৌতূহল ও বাড়তি উন্মাদনা। এবার তারই প্রমাণ মিলল জনপ্রিয় এ নির্মাতার নতুন সিনেমার সংবাদে। আসছে নতুন বছরে এ পরিচালকের একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে আসবে, তা একরকম জানিয়ে দিলেন তিনি।

এর আগে গত কয়েক বছর ধরে সিনেমাঙ্গনে তানিম নূরকে একজন দূরদর্শী নির্মাতা হিসেবেই দেখা গেছে। তার হাতে নির্মিত ‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’ দেশের সিনেমার বাজারে এক অনন্য মাইলফলক। নেটিজেনরা বলছেন, এই সিনেমাগুলোর মাধ্যমে পরিচালক তানিম নূর বিশাল একটা জনগোষ্ঠীকে সিনেমাহলমুখী করেছেন।

এবার গোয়েন্দা সিরিজ ‘কাইজার’ দিয়ে বাজিমাত করেছিলেন পরিচালক তানিম নূর। ওটিটি মাধ্যম ছেড়ে বড়পর্দার সিনেমাপ্রেমী দর্শকের জন্য নতুন গোয়েন্দা সিনেমা নিয়ে আসছেন তিনি। ‘মজনু এন্টারপ্রাইজ’ নামে এ সিনেমা নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন  নির্মাতা। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন নির্মাতা তানিম নূর। সেখানে দেখা গেছে, এক রহস্যেঘেরা ঘরের দরজা। তাতে লেখা আছে—  ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর- তানিম নূর। সঙ্গে এও লেখা আছে— ‘কামিং ২০২৭’। 

এমন সিনেমার পোস্টার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে উন্মাদনা সৃষ্টি হয়েছে। সিনেমাপ্রেমী দর্শকদের কৌতূহল ও উন্মাদনা বেড়েছে। বছর শেষ হতে আর মাত্র বাকি কয়েক মাস। তাই বলা যায়, ২০২৭ জুড়েই থাকছে তানিম নূরের জয়জয়কার একাধিক কাজ।  

সুতরাং ভক্ত-অনুরাগীদের উদ্দীপনা আর উন্মাদনা আরও বেড়েছে বহুগুণ। ‘মজনু এন্টারপ্রাইজ’ ছাড়াও থাকছে ‘কানাভুলো প্যারাডক্স’ নামে একটি রোমান্টিক সাই-ফাই হরর সিনেমার কাজও। তাই ভরসার জায়গা থেকেই নতুন সিনেমার প্রতি আগ্রহ দর্শকদের। 

‘মজনু এন্টারপ্রাইজ’ সিনেমার নাম শোনামাত্রই সিনেপ্রেমীদের মাঝে প্রচুর আগ্রহ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা, ঠিক তখনই সিনেমা আসার খবরে সিলমোহর দিলেন তানিম নূর। এ নির্মাতা বলেন, ‘আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে গল্প তৈরির কাজ চলছে। তবে কাস্ট এখনো ঠিক হয়নি। তাই কিছু বলতে চাচ্ছি না। এটি বড়পর্দার জন্য সম্পূর্ণ সিনেমা আকারে আসবে।’ শুধু নির্মাণ নয়, সিনেমাগুলোর প্রযোজনাও করছেন তিনি। এখনো কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে বলে জানান তানিম নূর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

প্রথমবার মৌসুমী

প্রথমবার মৌসুমী

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

আরও পড়ুন

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

‘দেশু ৭’ মুক্তি নিয়ে প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী, নেটিজেনদের খোঁচা

‘দেশু ৭’ মুক্তি নিয়ে প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী, নেটিজেনদের খোঁচা

নতুন সিনেমা নির্মাণে তানিম নূর

নতুন সিনেমা নির্মাণে তানিম নূর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম