‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম
সঞ্জয় দত্ত। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
‘ভারতে শান্তি খুঁজে পান না’ বলে জানিয়েছেন বলিউডের ‘মুন্নাভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। আর এ মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তর্কবিতর্ক। এবার সেই বিতর্কের ব্যাখ্যা দিলেন অভিনেতা। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করে ভাইরাল হয়ে পড়েন ‘মুন্নাভাই’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে একদিনের প্রধানমন্ত্রী হলে তিনি দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেবেন? এমন প্রশ্নে সঞ্জয় দত্ত বলেন, ভারতীয়দের উষ্ণতা, আতিথেয়তা এবং ভালোবাসা তার কাছে অমূল্য। তবে পরিস্থিতি বদলেছে, ফলে এই দেশে আর আগের মতো শান্তি খুঁজে পান না তিনি। তার এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরেই সামাজিক মাধ্যমে শুরু হয় নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা।
এ কথার পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেতা। তার এ মন্তব্য ঘিরে নেটিজেনদের মাঝে শুরু হয় তর্কবিতর্ক। অনেকেই অভিনেতার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন এবং অসন্তোষ প্রকাশ করেন। এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত।
তিনি বলেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোনো ব্যক্তি, সম্প্রদায়, প্রতিষ্ঠান কিংবা কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। কাউকে অপমান করা কিংবা অসম্মান করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।
কথোপকথনটি আগে থেকেই চিত্রনাট্য হিসেবে তৈরি করা ছিল এবং সেটিকে হালকা মেজাজে, রসিকতার ছলে উপস্থাপন করাই উদ্দেশ্য ছিল। নিজের জনপ্রিয় ‘মুন্নাভাই’ ছবিগুলোর হাস্যরস ও ব্যঙ্গাত্মক উপস্থাপনার সঙ্গেও বিষয়টির তুলনা করেন তিনি। বিশেষ করে ছবিতে দেখানো ‘গান্ধীগিরি’র প্রসঙ্গ টেনে সঞ্জয় বলেন, এর মূল ভাবনাই হলো— ভালোবাসা, উষ্ণতা, একসঙ্গে থাকা এবং পারস্পরিক সৌহার্দ।
অভিনেতা বলেন, আমার মন্তব্য একটি ‘স্ক্রিপ্টেড’ কথোপকথনের পরিপ্রেক্ষিতে করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হালকা মেজাজ ও হাস্যরস তৈরি করা। তার বক্তব্যের মূল প্রেক্ষাপট বাদপড়ায় কথাগুলো অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সঞ্জয় দত্তকে আগামী দিনে দেখা যাবে ‘খলনায়ক রিটার্নস’-এ। এটি তার ১৯৯৩ সালের ব্লকবাস্টার ‘খলনায়ক’-এর সিক্যুয়েল।
