Logo
Logo
×

Advertisement

বিনোদন

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

Advertisement

বলিউডের অন্যতম তারকা দম্পতি অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সংসারে আবার খুশির খবর। দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন এ তারকা দম্পতি। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যমে মিষ্টি একটি ছবি শেয়ার করে নিয়েছেন তারা। সেখানেই তাদের ভক্ত-অনুরাগীদের মাঝে এ সুখবর শেয়ার করে নিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা। এমন খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পড়ে। এ তারকা দম্পতির ভক্ত-অনুরাগীসহ শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় সিক্ত করেন এ তারকা দম্পতিকে।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা তাদের ব্যক্তিগতজীবন বরাবরই অনেকটা আড়ালে রাখতে পছন্দ করেন। কিন্তু তাদের এই বিশেষ মুহূর্তগুলোতে ভক্ত-অনুরাগীদের সঙ্গে আনন্দ শেয়ার করে নেন তারা। এবারও তার ব্যতিক্রম হলো না।

দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়ে সামাজিক মাধ্যমে এ তারকা দম্পতি লিখেছেন— আবার জীবনের সবচেয়ে বড় উপহার পেতে চলেছেন তারা। তাদের পরিবারে নতুন সদস্যের অপেক্ষায় এখন থেকেই উচ্ছ্বসিত দুজন।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে প্রথমবার মা-বাবা হন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। প্রথম সন্তানের জন্মের সময়ও তাদের ব্যক্তিগত পরিসর নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন এ তারকা দম্পতি। মেয়ের জন্মের খবর তারা নিজেরাই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন। সেই সময় ভক্ত-অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছে তাদের পরিবারের এই বিশেষ সময়টিকে ব্যক্তিগত রাখার অনুরোধ করেছিলেন তারা।

উল্লেখ্য, কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা তাদের প্রথম কন্যাসন্তানের নাম রেখেছেন সারায়াহ মালহোত্রা। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে সেই সময় একাধিকবার মুখ খুলেছেন সিদ্ধার্থ। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে কথোপকথনে অভিনেতা জানিয়েছিলেন— বাবা হওয়া তার জীবনের অন্যতম সেরা অনুভূতি। মেয়েকে নিয়ে কথাও বলতে শোনা যায় তাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

শাহরুখের কোন উপকারের কথা সামনে আনলেন অভিষেক

শাহরুখের কোন উপকারের কথা সামনে আনলেন অভিষেক

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

দিদির দেওয়া উপহারই যেভাবে বদলে গিয়েছিল রণবীরের জীবন

দিদির দেওয়া উপহারই যেভাবে বদলে গিয়েছিল রণবীরের জীবন

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

বাংলার মসলিন পরে প্যারিস মাতালেন জাহ্নবী

বাংলার মসলিন পরে প্যারিস মাতালেন জাহ্নবী

আরও পড়ুন

‘ফায়ার’ নিয়ে ২৪ বছর পর মুখ খুললেন মান্না, অশ্লীল দৃশ্যে অভিনয়ের অভিযোগ অস্বীকার

‘ফায়ার’ নিয়ে ২৪ বছর পর মুখ খুললেন মান্না, অশ্লীল দৃশ্যে অভিনয়ের অভিযোগ অস্বীকার

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম