Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাহরুখের কোন উপকারের কথা সামনে আনলেন অভিষেক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

শাহরুখের কোন উপকারের কথা সামনে আনলেন অভিষেক

ফাইল ছবি

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিজের ‘দাদা’র মতো উল্লেখ করে অভিনেতা অভিষেক বচ্চন জানিয়েছেন, তার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে শাহরুখ তাকে আগলে রেখেছেন এবং ব্যক্তিগত দায়িত্বের মতো পাশে থেকেছেন। আসন্ন ‘কিং’ সিনেমার শুটিং ও তাদের পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়েই এমন আবেগঘন কথা বলেছেন এ জুনিয়র বচ্চন।

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের সমীকরণ নিয়ে নেটিজেনদের মাঝে জল্পনা-কল্পনার অন্ত নেই। তবে এর মাঝেও কিছু সম্পর্ক এমনভাবেই টিকে থাকে, যার পেছনে থাকে নিখাদ শ্রদ্ধা ও ভালোবাসা। সম্প্রতি তেমনই এক সম্পর্কের কথা অকপটে প্রকাশ করলেন অভিনেতা অভিষেক বচ্চন। 

‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তার অভিনয়ে আসার আগের দিনগুলোর কথা।

অমিতাভপুত্র বলেন, বলিউডে পা রাখার আগে তারা সচরাচর উদয় চোপড়ার বাড়িতে রোববারগুলো কাটাতেন। সেই আড্ডায় অভিষেক ছাড়াও উপস্থিত থাকতেন উদয় চোপড়া, সিকান্দার খের ও হৃত্বিক রোশন। তারা একসঙ্গে রোববার মানেই ক্রিকেট খেলায় মেতে উঠতেন। আর সেই আড্ডায় মাঝেমধ্যেই যোগ দিতেন খোদ বলিউড বাদশাহ শাহরুখ খানও।

শাহরুখের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা বলতে গিয়ে অভিষেক বচ্চন বলেন, কিং শাহরুখ খানের প্রতি তার মনে চিরকাল ‘অসীম ভালোবাসা ও শ্রদ্ধা’ রয়েছে। সেই ছোট থেকেই তিনি শাহরুখকে বড়ভাইয়ের চোখেই দেখে আসছেন।

তিনি  বলেন, ক্যারিয়ারের জন্য শাহরুখ বহুবার আক্ষরিক অর্থেই ‘ব্যক্তিগত দায়িত্ব’ কাঁধে তুলে নিয়েছেন। এমনকি তাদের আসন্ন সিনেমা ‘কিং’য়ের ক্ষেত্রেও এই বড় দাদার মতো সমর্থন বজায় রেখেছেন বাদশাহ।

অভিষেক বলেন, আমার কাজ এবং আমার ক্যারিয়ারের প্রতি উনি সবসময় অত্যন্ত সহায়ক ছিলেন। শুধু তাই নয়, অতীতে বহুবার উনি আমার ব্যক্তিগত দায়িত্ব নিয়েছেন এবং বর্তমানে আসন্ন ‘কিং’ সিনেমাতেও সেই সমর্থন বজায় রেখেছেন।

ক্রিকেট খেলার পর সেই আড্ডার আসরেই চলত অভিনয় ও সিনেমার দুনিয়া নিয়ে নানা আলোচনা। যেহেতু অভিষেক ও তার বন্ধুরা তখন সবেমাত্র ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাই শাহরুখের কাছে তারা অভিনয়ের নানা খুঁটিনাটি জানতে চাইতেন। একবার অভিষেক সরাসরি শাহরুখকে প্রশ্ন করেছিলেন যে, তার নিজের ক্যারিয়ারের সেরা বা পছন্দের ছবি কোনটি?

উত্তরে শাহরুখ এমন একটি দর্শন তুলে ধরেন, যা আজও অভিষেকের মনে গেঁথে রয়েছে। শাহরুখ বলেছিলেন— তার সেই মুহূর্তে করা কাজটিই তার সবচেয়ে প্রিয় সিনেমা। অভিষেক অবাক হয়ে জানতে চান— তিনি কোন সিনেমার কথা বলছেন? শাহরুখ বুঝিয়ে বললেন, এ মুহূর্তে তিনি যে সিনেমাটিতে কাজ করছেন, সেটাই তার কাছে সেরা। 

কারণ যে ছবি তিনি এখন করছেন, সেটাই যদি তার সবচেয়ে পছন্দের না হয়, তবে তিনি কেন সেই কাজটি করতে যাবেন? শাহরুখের এই দৃষ্টিভঙ্গি আজও অভিষেকের কাজের ধরনকে পরিচালনা করে। 

অভিষেক বলেন, অতীতের সাফল্য বা ব্যর্থতা ফেলে রেখে বর্তমানে যে কাজটা তিনি করছেন, সেটাই তার কাছে সবচেয়ে সেরা হওয়া উচিত—এই মন্ত্রই তাকে সবসময় এগিয়ে চলতে সাহায্য করেছে। 

উল্লেখ্য, এর আগে ‘কভি আলবিদা না কেহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও অভিষেক। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় ম্যাজিক দেখাতে চলেছেন এ দুই তারকা। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘কিং’ সিনেমাটির।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

দিদির দেওয়া উপহারই যেভাবে বদলে গিয়েছিল রণবীরের জীবন

দিদির দেওয়া উপহারই যেভাবে বদলে গিয়েছিল রণবীরের জীবন

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

বাংলার মসলিন পরে প্যারিস মাতালেন জাহ্নবী

বাংলার মসলিন পরে প্যারিস মাতালেন জাহ্নবী

আরও পড়ুন

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম