Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রথমবারের মতো সিনেমায় নিশো-মেহজাবীন, আসছে ঈদে মুক্তি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

প্রথমবারের মতো সিনেমায় নিশো-মেহজাবীন, আসছে ঈদে মুক্তি

ফাইল ছবি

Advertisement

ছোটপর্দার অন্যতম সফল জুটি অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকদের অসামান্য ভালোবাসা পেয়েছে। ভিকি জাহেদের পরিচালনায় ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব ফিল্মে দেখা গেছে এ তারকা জুটিকে। এবারও ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ সিনেমায় সেই চেনা রসায়ন বড়পরিসরে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে। 

চলতি বছরের জানুয়ারিতেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছিল। সেই সময় এ খবরটি সামনে আসে। তবে সেই সময় নিশো-মেহজাবীন চূড়ান্ত হননি। সোমবার (৫ অক্টোবর) রাতে এ তারকা জুটির সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই সুবাদে ‘পুলসিরাত’ আবার আলোচনায় আসে। এবার শাহরিয়ার শাকিলের পোস্ট যেন নিশো-মেহজাবীন জুটির বড়পর্দায় অভিষেকের সিলমোহর হয়ে এলো দর্শকদের সামনে।

হ্যাঁ, সিনেমায় জুটি হচ্ছেন নিশো ও মেহজাবীন। প্রযোজনা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে। বর্তমানে ‘পুলসিরাত’ সিনেমার প্রস্তুতির শেষের দিকে। আগামী জানুয়ারির শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। আর এক মাসের মধ্যেই টানা শুটিংয়ে দৃশ্যায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। কারণ রোজার ঈদ ভেবেই কাজ গুছিয়ে নিচ্ছেন তারা। 

জানুয়ারিতে শুটিং আর ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশন শেষে মার্চে রোজার ঈদেই বড়পর্দায় অভিষেক হতে পারে নিশো-মেহজাবীনের। সেই সঙ্গে নির্মাতা হিসেবে ভিকি জাহেদেরও বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটবে।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে দেশের অন্যতম আলোচিত ও সফল সিনেমাগুলো এসেছে এই প্রতিষ্ঠান থেকেই। তাই ‘পুলসিরাত’ নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা

বিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

অবিবাহিত নারীদের  যে পরামর্শ দিলেন শবনম ফারিয়া

অবিবাহিত নারীদের যে পরামর্শ দিলেন শবনম ফারিয়া

দুই নাটকের কাজ শেষ করলেন নীহা

দুই নাটকের কাজ শেষ করলেন নীহা

কী হয়েছে শবনম ফারিয়ার

কী হয়েছে শবনম ফারিয়ার

আরও পড়ুন

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম