Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

বিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা

মোজেজা আশরাফ মোনালিসা। ফাইল ছবি

Advertisement

একসময়ে বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে চলে গেছেন। বেশ কয়েক বছর ধরে মডেলিং ও অভিনয় থেকে দূরে আছেন তিনি। যদিও একসময় মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অভিনেত্রী। বর্তমানে বিনোদন জগত থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এ অভিনেত্রী।

সোমবার (৫ অক্টোবর) মোনালিসার জন্মদিন ছিল। বিশেষ এই দিনে সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে জীবনের নানা উত্থান-পতন, পাওয়া-না পাওয়ার কথা তুলে ধরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

নিজের জন্মদিনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে অভিনেত্রী বলেন, ‘আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন। প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত এবং নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।’

জীবনের নানা উত্থান-পতন প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘জীবনে উত্থান-পতন সত্ত্বেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।’

তিনি বলেন, ‘আজ জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ প্রতিটি অভিজ্ঞতা আজকের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে।’

এর আগে ২০১২ সালে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরিফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্কে সংসার শুরু করেন তিনি। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও কাজ শুরু করেন এ অভিনেত্রী।

তবে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও দীর্ঘস্থায়ী হয়নি সংসার মোনালিসার। বিয়ের বছরখানেকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর অনেকটা সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার বাঁধেননি এ অভিনেত্রী। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন তিনি। 

অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে কখনোই দূরে ছিলেন না মোনালিসা। তিনি নিয়মিতই নিজের নানা মুহূর্তের ছবি ও ভাবনা শেয়ার করে নিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

অবিবাহিত নারীদের  যে পরামর্শ দিলেন শবনম ফারিয়া

অবিবাহিত নারীদের যে পরামর্শ দিলেন শবনম ফারিয়া

দুই নাটকের কাজ শেষ করলেন নীহা

দুই নাটকের কাজ শেষ করলেন নীহা

কী হয়েছে শবনম ফারিয়ার

কী হয়েছে শবনম ফারিয়ার

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

আরও পড়ুন

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম