কেন অমিতাভের চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চাইতেন নানা পাটেকর
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হিন্দি সিনেমায় নিজের অভিনয় ও সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গির জন্য বিশেষ পরিচিত নানা পাটেকর। বিশেষ করে এক পর্দার প্রেক্ষাগৃহে তার সংলাপ দর্শকদের কাছে ছিল বাড়তি আকর্ষণ। এবার এই অভিনেতাকে নিয়ে এক মজার ঘটনা জানালেন ‘দৃশ্যম ৩’ সিনেমায় ইন্সপেক্টর গাইতোন্ডের চরিত্রে অভিনয় করা অভিনেতা কমলেশ সাওয়ান্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলেশ নানা পাটেকরের জনপ্রিয়তা ও অভিনয়জীবন নিয়ে কথা বলেন। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার জন্য নানা পাটেকরের পারিশ্রমিকের দাবি নিয়ে শোনা একটি গল্পও তুলে ধরেন তিনি।
কমলেশের ভাষ্য অনুযায়ী, অমিতাভ বচ্চনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের জন্য তার চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চেয়েছিলেন নানা পাটেকর। এ প্রসঙ্গে নানা বলেছিলেন, বচ্চন সাহেবের সঙ্গে কাজ করলে আমি এক টাকা বেশি নেব।
কমলেশ জানান, তিনি শুনেছেন, ওই সিনেমার জন্য নানা পাটেকর এক কোটি টাকা ও এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। অন্যদিকে, অমিতাভ বচ্চন পেয়েছিলেন এক কোটি টাকা।
তবে ঘটনাটির সত্যতা নিয়ে নিশ্চিত নন বলেও উল্লেখ করেন কমলেশ। তিনি বলেন, আমরা তাকে কাজ করতে দেখেছি, তার সম্পর্কে অনেক গল্পও শুনেছি। এই ঘটনাটিও তেমনই একটি গল্প, যা আমি শুনেছি। তবে এটি কতটা সত্য, তা নিশ্চিত করে বলতে পারছি না।
উল্লেখ্য, নানা পাটেকর ও অমিতাভ বচ্চন একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘কোহরাম’ সিনেমায়। মেহুল কুমার পরিচালিত ছবিটিই দুই অভিনেতার একসঙ্গে পর্দায় অভিনয়ের একমাত্র সিনেমা।
সূত্র: এনডিটিভি

-6ad233f95d372.jpg)