Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন পোস্ট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত

Advertisement

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সোমবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা। 

এবার সাবেক প্রতিমন্ত্রীর পদত্যাগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন খ্যাতিমান গীতিকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী  প্রিন্স মাহমুদ।

ইশরাকের ভুলত্রুটি শুধরে ভবিষ্যতে পরিণত ও দূরদর্শী নেতা হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করে প্রিন্স মাহমুদ লিখেছেন— ‘খোকা ভাইয়ের (ইশরাকের বাবা সাবেক বিএনপি নেতা সাদেক হোসেন খোকা) ছেলে— ‘রক্তের সাথে রক্তের টান’ থাকবেই। ধমনিতে বইছে দায়বদ্ধতা। বাবার আদরে মানুষ; বাবা নেই, ভুলত্রুটি হবে। কিন্তু এ অভিজ্ঞতাই তাকে ভুলগুলো শুধরে একদিন মূলধারার, পরিণত ও দূরদর্শী এক আধুনিক নেতায় রূপান্তরিত করবে। রক্তের উত্তরাধিকার বৃথা যায় না।’ 

 তিনি আরও বলেন, ‘রাজপথের ভুলগুলো সবসময় ব্যর্থতা না; বরং একজন খাঁটি নেতা হয়ে ওঠার পাঠশালা। সংকটকালে ইশরাককে পাশে পাওয়া যায়। তবে আর ভুল না হোক।’ 

ইশরাক হোসেনের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও পরিণত রাজনৈতিক নেতা হয়ে ওঠার প্রত্যাশা ফুটে উঠেছে প্রিন্স মাহমুদের বক্তব্যে। সেই সঙ্গে সংকটকালে তার পাশে থাকার বিষয়টিও উল্লেখ করেছেন এ সংগীত পরিচালক।

উল্লেখ্য, সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করায় এ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে— মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

ইশরাকের উদ্দেশ্য ভালো, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার

ইশরাকের উদ্দেশ্য ভালো, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

আরও পড়ুন

ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন পোস্ট

ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন পোস্ট

টাইগারের ওপর হামলায় গুলিবিদ্ধ ভক্তকে যে আশ্বাস দিলেন বাবা জ্যাকি শ্রফ

টাইগারের ওপর হামলায় গুলিবিদ্ধ ভক্তকে যে আশ্বাস দিলেন বাবা জ্যাকি শ্রফ

পুলিশের চাঞ্চল্যকর তথ্য শুধু টাইগার নয়, নজরদারিতে ছিল আরও তিন বলিউড সুপারস্টার

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিল আরও তিন বলিউড সুপারস্টার

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম