Logo
Logo
×

Advertisement

বিনোদন

দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম

দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার

Advertisement

বলিউড অভিনেতা রাজকুমার রাও দুর্গাপূজার সময় কলকাতায় এসেছিলেন তার আসন্ন সিনেমা ‘দাদা - দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রচারে। মহাষ্টমীর দিন সৌরভের বাড়িতেও হাজির ছিলেন তিনি। এ অভিনেতা সৌরভ ও ডোনা গাঙ্গুলির সঙ্গে ম্যাডক্স স্কোয়ার, অ্যালেন পার্কসহ একাধিক পূজামণ্ডপে ঘুরে দেখেছিলেন। লাল পাঞ্জাবিতে একেবারে বাঙালিয়ানায় ভরপুর ছিল তার সাজ। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এ বায়োপিকটি ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে দুর্গাপূজার আগে দেশে এসেছিলেন সৌরভকন্যা সানা। আনন্দে কাটে পূজার দিনগুলো। কিন্তু দশমীর দিনে মন খারাপ। কারণ দশমী মানেই বিষাদের সুর। দুর্গা মায়ের যে বিদায় নেওয়ার পালা। তাই দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সানার। তার চোখেমুখে ছিল একরাশ হতাশা আর আবেগ। প্রতিমাকে টেম্পোতে তোলার পর সেখানে উঠে প্রণামও করেন সৌরভকন্যা।

ভাসানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলিও। যদিও বেশিরভাগ বারোয়ারি পূজা ভাসানো হয়েছে বৃহস্পতিবার। সেবড়িশা প্লেয়ার্স কর্নারের পূজায় মেয়ে সানাকে নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই সময় তাকে ঢাকের তালে নাচতেও দেখা যায়। তবে সানার ভীষণ মন খারাপ ছিল। সানার যখন মন খারাপ, তখন মেয়েকে কাছে টেনে নিয়ে মাথায় চুমু খেতেও দেখা যায় সৌরভ গাঙ্গুলিকে।

বরাবরই মেয়ে অন্তপ্রাণ মহারাজ। তিনি যখন দাদাগিরির সঞ্চালনা করতেন, ঠিক তখনো প্রায় প্রতিটা এপিসোডেই কোনো না কোনো প্রসঙ্গে তার মুখে থাকত মেয়ের প্রসঙ্গ।

২০০১ সালে জন্ম সানা গাঙ্গুলির। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি মায়ের কাছে নাচেরও তালিম নিয়েছেন সৌরভকন্যা। তবে খেলাধুলার প্রতি সেভাবে ঝোঁক ছিল না তার। বরাবরই বাবা-মায়ের তারকাদ্যুতি থেকে নিজেকে দূরে রেখেছেন সানা। একদম সাদামাটাভাবেই তাকে দেখা যায়। সামাজিক মাধ্যমেও নেই তিনি। প্রায় বছরপাঁচেক কাটিয়েছেন লন্ডনে। সেখানে উচ্চশিক্ষার পর, পেশাগতজীবনের সূচনা।

লন্ডনে সানা থাকতেন সৌরভের কেনা অ্যাপার্টমেন্টেই। এক সাক্ষাৎকারে ডোনা জানিয়েছিলেন— প্রতিদিন লোকাল ট্রেনে করে অফিস যেতেন সানা। এমনকি অফিস থেকে ফিরে নিজেই করতেন রান্না-বান্না।

তবে পূজার আগে দিয়ে কলকাতায় ফিরে এসেছেন। সৌরভ জানিয়েছিলেন এবারে পাকাপাকিভাবেই ফিরেছেন তাদের একমাত্র মেয়ে দেশে। মায়ের সঙ্গে একটি নাচের পারফরম্যান্সও করেছেন কলকাতার জাদুঘরে।

উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলির সময় কাটছে এখন বিশাল ব্যস্ততায়। একদিকে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতির দায়িত্ব, সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ। অন্যদিকে তার ওপর রয়েছে বিগ বস বাংলার সঞ্চালনার দায়িত্ব, যা একদম নতুন দাদার কাছে। আবার তার ওপর তৈরি হওয়া বায়োপিক, যাতে রাজকুমার রাও মুখ্য চরিত্রে, সেদিকেও রয়েছে কড়া নজর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

বিগ বস বাংলায় সালমানের পথ অনুসরণ করছেন না সৌরভ, জানালেন কারণ

বিগ বস বাংলায় সালমানের পথ অনুসরণ করছেন না সৌরভ, জানালেন কারণ

ধোনি কবে অবসর নেবেন, প্রশ্নের জবাবে যা বললেন সৌরভ গাঙ্গুলী

ধোনি কবে অবসর নেবেন, প্রশ্নের জবাবে যা বললেন সৌরভ গাঙ্গুলী

গ্রেগ চ্যাপেল এলেও ঠিক সামলে নিতাম: সৌরভ গাঙ্গুলি

গ্রেগ চ্যাপেল এলেও ঠিক সামলে নিতাম: সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলিই বদলে দিয়েছিলেন ভারতকে, বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের

সৌরভ গাঙ্গুলিই বদলে দিয়েছিলেন ভারতকে, বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের

উড়ো চিঠিতে গাঙ্গুলিকে ‘খুনের হুমকি’

উড়ো চিঠিতে গাঙ্গুলিকে ‘খুনের হুমকি’

আরও পড়ুন

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও

রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও

দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার

দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার

সতর্ক করলেন সালমান খান

সতর্ক করলেন সালমান খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম