ধোনি কবে অবসর নেবেন, প্রশ্নের জবাবে যা বললেন সৌরভ গাঙ্গুলী
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মহেন্দ্র সিং ধোনির সম্ভাব্য অবসর নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল ২০২৬-এর পর ধোনি খেলা ছাড়বেন কিনা, এই প্রশ্ন এখন অনেকের মনে। এই বিষয়ে সৌরভের জবাব ছিল খুবই সহজ ও স্পষ্ট।
আইপিএলের আগের দিন এক অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হন সৌরভ। ধোনির অবসর নিয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। তবে বুঝিয়ে দেন, এই বিষয়ে খুব শিগগিরই ধোনির সঙ্গে তার কথা হতে পারে। সৌরভ বলেন, ‘কী করা উচিত তা আমি ধোনিকে বলব, সংবাদমাধ্যমকে নয়।’
৪৪ বছর বয়সি ধোনি এবার আইপিএলে খেলতে নামছেন তার ১৯তম মৌসুমে। ভারতের হয়ে শেষবার খেলার পর প্রায় সাত বছর কেটে গেছে। তবু চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখনো মাঠে নামছেন তিনি।
এদিকে ভিন্ন মত পোষণ করেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তার মতে, ২৮ মার্চ শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬-ই হতে পারে ধোনির শেষ মৌসুম। তিনি মনে করেন, সঞ্জু স্যামসন এখন প্রস্তুত ধোনির জায়গা নেওয়ার জন্য।
চোপড়া আরও বলেন, যদি ধোনি শুধু ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলা চালিয়ে যান, তাহলে তার অবসরের কথা ভাবা উচিত।
জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডাগআউট থেকে দল চালানো যায় না, এটা ফুটবল নয়। ক্রিকেটে মাঠে থাকতে হয়, আর ধোনির সবচেয়ে বড় গুণ হলো খেলাটা অন্য সবার চেয়ে ভালো বুঝতে পারা। এই স্পষ্টতা আর দৃঢ়তাই তাকে আলাদা করে তোলে। যাই হোক, আমার মনে হয় এটাই তার শেষ মৌসুম হতে পারে’।
চোপড়া যোগ করেন, ‘তার উত্তরসূরি এখন তৈরি। সঞ্জু স্যামসন একসময় গ্লাভস হাতে নেবেন, হয়তো এই মৌসুমেই তা ঘটতে পারে। অবশ্য এটা নির্ভর করবে ধোনির ফিটনেস আর হাঁটুর অবস্থার ওপর। কিন্তু তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন না। যদি তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন, তাহলে বুট জোড়া তুলে রাখার সময় এসে গেছে বলে আমি মনে করি’।
