Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘তোমাদের সংসার চলে ভিউজে, আমার সংসার চলে টিকিটে', কাকে বললেন দেব?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

‘তোমাদের সংসার চলে ভিউজে, আমার সংসার চলে টিকিটে', কাকে বললেন দেব?

ছবি: সংগৃহীত

Advertisement

পূজায় মুক্তি পেয়েছে 'দেশু৭' সিনেমা। এ সিনেমাটি মুক্তির পর বেশ কয়েকজন ইউটিউবার পেছনে লেগে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন টালিউডের 'পাগলু'খ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রিন্স-রূপম নামে বেশ কয়েকজন ইউটিউবার ইচ্ছাকৃতভাবে ‘দেশু৭’ সিনেমার নেগেটিভ রিভিউ করেছে বলে তাদের বিরুদ্ধে আইনি পথেই হাঁটেন তিনি। 

প্রসঙ্গত নেগেটিভ রিভিউ যে ইউটিউবারদের দিয়ে করানো হতে পারে, সে আশঙ্কা আগেই সামাজিক মাধ্যমে পোস্ট জানিয়েছিলেন দেব। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাখা হয়েছিল সিনেমার স্পেশাল স্ক্রিনিং। যেখানে 'দেশু৭' সিনেমা দেখতে হাজির হয়েছিলেন তারকারা। এমনকি ছবির নায়িকা শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীও সেই ছবি দেখতে যান। আর সিনেমা শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই দেবকে প্রশ্ন করা হয় এ আইনি নোটিশ নিয়ে।

জবাবে দেবকে বলতে শোনা যায়, 'কারও প্রতি কোনো রাগ নেই, ক্ষোভ নেই। আমার মনে হয়েছে আমার সবরকম অধিকার আছে আমার সিনেমাকে, আমার সন্তানকে রক্ষা করার।’

তিনি বলেন, বহু কারণেই এই নেগেটিভিটি চলছে। তিনি হয়তো কোনো ইনফ্লুয়েনসারকে দিয়ে ছবির মিউজিক করিয়েছেন। এবার সেই ইনফ্লুয়েনসারকে যারা পছন্দ করেন না, তারা 'দেশু৭' নিয়ে ট্রল করছেন। 

আবার এক নারী পডকাস্টে ডেকেছে। দেব সেখানে যাননি বলে সে ভিডিও করে বলছে— ‘দেব ওমুক করছে, তমুক করছে’!

আর এ নেতিবাচকতার চক্করে যদি বাংলা ছবির ব্যবসা কমে, তাতে ছবির সংখ্যাতেও ছাপ পড়বে। সিনেমা কম হলে, ভিডিও কম বানাতে পারবেন ইউটিউবার বা ইনফ্লুয়েনসররা। এতে তাদের রোজগারেও পড়বে ছাপ। তাই বর্তমানে গোটা ইন্ডাস্ট্রির উচিত— একে অপরের পাশে থাকা। 


দেব বলেন,  ‘জানি নেগেটিভ জিনিসে ভিউ বেশি হয়। এবার আমার প্রশ্ন— তোমরা তোমাদের ভিউজের জন্য নেতিবাচকতা তৈরি করতে পারো, আর আমি আমার ছবিকে রক্ষা করতে পারি না? তোমাদের সংসার চলে ভিউজে, আমার সংসার চলে টিকিটে।’

উল্লেখ্য, 'দেশু৭' সিনেমার মাধ্যমে অভিনেতা দেব প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এটি প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। ১৪ বছর পর এ সিনেমার মাধ্যমে দেব ও শুভশ্রী জুটি বড়পর্দায় একসঙ্গে কামব্যাক করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

মুসলিম হয়ে কেন সিঁথিতে সিঁদুর-হাতে শাঁখা পরেন? জবাবে যা বললেন অভিনেত্রী নুসরাত

মুসলিম হয়ে কেন সিঁথিতে সিঁদুর-হাতে শাঁখা পরেন? জবাবে যা বললেন অভিনেত্রী নুসরাত

নরওয়েতে দেবের পাশে নেই রুক্মিণী, রাজের ঘরে ফিরলেন শুভশ্রী

নরওয়েতে দেবের পাশে নেই রুক্মিণী, রাজের ঘরে ফিরলেন শুভশ্রী

প্রকাশ্যে নুসরাতের সিঁথিতে সিঁদুর পরালেন যশ

প্রকাশ্যে নুসরাতের সিঁথিতে সিঁদুর পরালেন যশ

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

আরও পড়ুন

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

রাবণ আসলে খুব খারাপ নন: সাই পল্লবী

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম