Logo
Logo
×

Advertisement

বিনোদন

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

ছবি: ভিডিও স্ক্রিনশট

Advertisement

রাজধানীর গুলশানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন বিতর্কিত চিত্রনায়িকা পরীমনি।

রোববার মধ্যরাতে শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার দাবি করেছেন তিনি।

রাত পৌনে ১টার দিকে ফেইসবুক লাইভে এ অভিযোগ করেন এই অভিনেত্রী।

শুটিং ক্লাবে স্টল ভাঙচুরের অভিযোগও করে পরীমনি বলেন, এসব ভাঙচুরের দায় কে নেবে এবং অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হলে তার দায়িত্ব কে নেবে।

এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’

শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল এবং রোববার এর শেষ দিন ছিল বলে জানান নায়িকা।

পরীমনির গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে ওসি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।

ফেসবুকে পরীমনি অভিযোগ করে বলেন, ঘটনাটি পরিকল্পিত। অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি তিনি। তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন।

পরীমনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’

অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন বলে তুলে ধরে তিনি বলেন, কারো কোনো ক্ষোভ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল।

তার অভিযোগ, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন। গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন তিনি।

ফেসবুক লাইভে বিতর্কিত এই নায়িকা আরও বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’

ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমনি বলেন, তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’

স্টল ভাঙচুরের অভিযোগ করে তিনি বলেন, ‘এসব ভাঙচুরের দায়িত্ব কে নেবে। এ দেশের রাষ্ট্র নেবে? অনেক আর্টিস্ট আছে তারা যে হেনস্তা হলো এটার দায়িত্ব কে নেবে? আমার সঙ্গে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সঙ্গে বসুক আমার সঙ্গে বুঝুক।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

পরীমনি বাদ, দাওয়াত পেতে পারেন অপু কিংবা বুবলী

পরীমনি বাদ, দাওয়াত পেতে পারেন অপু কিংবা বুবলী

পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

আরও পড়ুন

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব

আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব

প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম