Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ফার্স্ট চয়েস’ ব্যান্ডের গায়িকা রোচেল ফ্লেমিং মারা গেছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

‘ফার্স্ট চয়েস’ ব্যান্ডের গায়িকা রোচেল ফ্লেমিং মারা গেছেন

মার্কিন গায়িকা রোচেল ফ্লেমিং মারা গেছেন

Advertisement

সংগীতজগতে নেমে এলো শোকের ছায়া। সত্তরের দশকের জনপ্রিয় আরঅ্যান্ডবি (R&B) গার্ল গ্রুপ ‘ফার্স্ট চয়েস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান গায়িকা রোচেল ফ্লেমিং-ফিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

গত ৫ নভেম্বর পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় তার মৃত্যু হয়। রোচেলের ম্যানেজার জর্জ কোরেইরা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। 

ইনস্টাগ্রাম পোস্টে গায়িকার ম্যানেজার লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে রোচেল ফ্লেমিং-ফিনির প্রয়াণের খবরটি জানাচ্ছি। তিনি ছিলেন আরঅ্যান্ডবি গ্রুপ ফার্স্ট চয়েস-এর প্রতিষ্ঠাতা। তিনি ৫ নভেম্বর ৭২ বছর বয়সে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় মারা গেছেন।’ 

পোস্টে আরও বলা হয়, ‘তিনি পৃথিবীতে আলো, হাসি ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন। তার জীবনকে স্মরণ ও উদ্যাপন করতে শেষকৃত্যের অনুষ্ঠান পরবর্তীতে জানানো হবে।’ তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। 

যেভাবে শুরু হয়েছিল ‘ফার্স্ট চয়েস’ 

হাইস্কুলে পড়ার সময় রোচেল, গেস্ট এবং ওয়ার্ডেল পাইপার মিলে ‘ডেবোনেটস’ নামে গান গাওয়া শুরু করেছিলেন। পরবর্তীতে এই দলের নামই পরিবর্তন করে রাখা হয় ‘ফার্স্ট চয়েস’। সময়ের সাথে সাথে গ্রুপটিতে বেশ কিছু সদস্য পরিবর্তন আসে এবং এক পর্যায়ে গেস্ট ও পাইপারও দল ছেড়ে চলে যান। 

১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘আর্মড অ্যান্ড এক্সট্রিমলি ডেঞ্জারাস’ গানটির মাধ্যমে সাফল্যের দেখা পায় তারা যা বিলবোর্ড আরঅ্যান্ডবি চার্টে ১১ নম্বরে, হট ১০০-তে ২৮ নম্বরে এবং যুক্তরাজ্যে ১৯ নম্বরে স্থান করে নিয়েছিল।

এ ছাড়া তাদের বেশ কিছু ডিস্কো গান দারুণ জনপ্রিয়তা পায়, যার মধ্যে রয়েছে— ‘স্মার্টি প্যান্টস’, ‘ডক্টর লাভ’ এবং ক্ল্যাসিক গান ‘লেট নো ম্যান পুট অ্যাসান্ডার’। 

অন্যদিকে, স্থানীয় রেডিও স্টেশন জেবিসি-এফএম এবং আরজেআর ৯৪ এফএম-এর সৌজন্যে তাদের অ্যালবামের গান ‘আই লাভ ইউ মোর দ্যান বিফোর’ ও ‘এ বয় নেমড জুনিয়র’ বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।

দীর্ঘ পথচলার পর ১৯৮০ সালে ভেঙে যায় ‘ফার্স্ট চয়েস’। রোচেল ফ্লেমিং তার সুরেলা কণ্ঠ ও অনন্য পারফরম্যান্সের মাধ্যমে সংগীতপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩

হাম উপসর্গে আরও ২ মৃত্যু

হাম উপসর্গে আরও ২ মৃত্যু

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা মাহজাবীন

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা মাহজাবীন

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

আরও পড়ুন

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’

‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’

‘ফার্স্ট চয়েস’ ব্যান্ডের গায়িকা রোচেল ফ্লেমিং মারা গেছেন

‘ফার্স্ট চয়েস’ ব্যান্ডের গায়িকা রোচেল ফ্লেমিং মারা গেছেন

কনসার্ট থামিয়ে জেমস বললেন, ‘পরিবেশ নষ্ট করলে আর গান গাইব না’

কনসার্ট থামিয়ে জেমস বললেন, ‘পরিবেশ নষ্ট করলে আর গান গাইব না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম