‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত, প্রেমের প্রতিও ছিল অনীহা’
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম
অভিনেত্রী নাবিলা ইসলাম। ছবি: ফেসবুক
|
ফলো করুন |
|
|---|---|
তারকাদের ক্যারিয়ারে প্রেম বিয়ে নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। এসব বিষয় থেকে অনেকটাই মুক্ত অভিনেত্রী নাবিলা ইসলাম। টিভি নাটকে দেড় যুগ পার করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে কোনো নায়ক বা প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়াননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাবিলা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত। প্রেমের প্রতি আমার এক ধরনের অনীহাও ছিল। সেটে বাড়তি আড্ডা কম দিই, কাজের বাইরে যোগাযোগও কম থাকে। তাই অনেকে হয়তো আমাকে ঠিকমতো মূল্যায়ন করেননি। এর জন্য কাউকে দোষ দিই না, এটা আমার মেলামেশার ঘাটতি।’
তিনি আরও বলেন, ‘শুরু থেকেই কোনো নির্দিষ্ট নায়ক বা পরিচালকের গণ্ডিতে আটকে থাকিনি। ধীরে ধীরে সবার সঙ্গে কাজ করেছি। দলবেঁধে কাজ করার সংস্কৃতিতে আমি কখনো বিশ্বাসী নই। আমি মনে করি, যারা সিন্ডিকেটে বাঁধা পড়ে কাজ করেন, তারা অনেক দিন টিকে থাকতে পারেন না।’


