Logo
Logo
×

Advertisement

বিনোদন

মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে

ছবি: সংগৃহীত

Advertisement

টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কবে ছাদনাতলায় যাবেন অভিনেত্রী, তা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনা তুঙ্গে। সেই জল্পনায় এবার পানি ঢালল একটি বিয়ের কার্ড! 

সম্প্রতি সামাজিক মাধ্যমে এবার ভাইরাল হয়েছে মিমি চক্রবর্তীর বিয়ের আমন্ত্রণপত্র, যেখানে বর-কনের কার্টুন চরিত্রের পাশাপাশি দেখা গেছে অভিনেত্রীর আদরের পোষ্য সারমেয়দেরও। কিন্তু সত্যিই কি চুপিসারে বিয়ের প্রস্তুতি সেরে ফেলেছেন মিমি? নাকি এ কার্ডের নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো চমক?

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই আমন্ত্রণপত্রটি বেশ অভিনব। কার্ডের উপরের অংশে আঁকা হয়েছে বাঙালি সাজে বর ও কনের ছবি। আর মিমির পশুপ্রেমের কথা মাথায় রেখেই কার্ডের নিচের দিকে জায়গা করে নিয়েছে তার প্রিয় পোষ্যরাও। পাত্রের নাম ও বিয়ের তারিখ ঘিরে মুহূর্তেই শোরগোল পড়ে যায় নেটিজেনদের মাঝে। অনেকেই অভিনেত্রীকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, নভেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সম্পন্ন হবে আর ডিসেম্বরে অগ্মিসাক্ষী করে সাত পাকে বাঁধা পড়বেন মিমি ও সিদ্ধার্থ। যদিও এখন পর্যন্ত বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখেই কুলুপ।

তবে ঘনিষ্ঠরা বলছেন, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিও নাকি চলছে জোরকদমে। কারণ হাতে যে আর বেশি সময় নেই। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোর থেকে বেরোতেও দেখা গেছে মিমিকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কী আছে ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রে, কেন এটি এতো জনপ্রিয়

কী আছে ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রে, কেন এটি এতো জনপ্রিয়

মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে

মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে

২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম