Logo
Logo
×

Advertisement

বিনোদন

আই অ্যাম সো হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড: মিমি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১২:২৪ পিএম

আই অ্যাম সো হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড: মিমি

Advertisement

অভিনেত্রী থেকে সংসদ নেত্রী মিমি চক্রবর্তী। একটা সময় অভিনয়েই পুরো সময় ব্যয় করতেন। কিন্তু এখন সেটি পারেন না। পশ্চিমবঙ্গের এ সংসদ সদস্য এখন জনসেবায়ও মগ্ন। 

নির্বাচনের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। এবার পুরদস্তুর কাজে ফিরতে চান এ টালিউড নায়িকা।  

সম্প্রতি একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিমি। ছবির নাম ‘ড্রাকুলা স্যার’। ছবিটি পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। ছবিতে মিমির নায়ক অনির্বাণ। এর আগে এ দুজনকে পর্দায় একসঙ্গে কখনও দেখেনি দর্শক।

‘ড্রাকুলা স্যার’-এ এক বিধবা নিঃসঙ্গ, বিষণ্ন নারী চরিত্র মঞ্জরীর ভূমিকায় দেখা যাবে মিমিকে এবং এক প্রাথমিক স্কুলের শিক্ষক রক্তিমের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।

দীর্ঘ বিরতি কাটিয়ে আবার শুটিংয়ে ফিরে স্বস্তি ফিরে এসেছে মিমির। এ বিষয়ে এই সুদর্শনী বলেন, 'মনে হচ্ছে, ঘরে ফিরলাম। আই অ্যাম সো হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড।'

মিমিকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘মন জানে না’ ছবিতে।

Advertisement

মিমি চক্রবর্তী

Advertisement

আরও পড়ুন

প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম