Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্যান্সারে আক্রান্ত ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০১:৪৫ এএম

ক্যান্সারে আক্রান্ত ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের

Advertisement

মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত  কালজয়ী ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকের অন্যতম চরিত্র ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের । 

দীর্ঘদিন ধরে জটিল অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগছেন এই জনপ্রিয় অভিনয়শিল্পী। 

বর্তমানে গুরুতর অবস্থায় ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী অভিনেতা। 

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

একই তথ্য নিশ্চিত করে গত ১৫ ডিসেম্বর আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা ফেসবুকে স্ট্যাটাস দেন। 

লুবাবা লেখেন, ‘আমার দাদা অভিনেতা আব্দুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। সে যেন আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসতে পারে।’

এ বিষয়ে আহসান হাবীব নাসিম বলেন, আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ। গত ৮ ডিসেম্বর এই অভিনেতাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুরে নেয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় সেখানে যেতে না পারায় তাকে চেন্নাইয়ে নেয়া হয়েছে। সবার কাছে উনার জন্য দোয়া চাই ।

প্রসঙ্গত আব্দুল কাদের হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রে দারুণ প্রশংসিত হন। বহু একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি তাকে নিয়মিত দেখা গেছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে। তবে হুমায়ূন আহমেদের  ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে দেশব্যাপী আলোড়ন তোলেন এই অভিনেতা।  

Advertisement

আবদুল কাদের বদি কোথাও কেউ নেই

Advertisement

আরও পড়ুন

গানের আসরে বাউলশিল্পী শাহ আলম সরকারকে মারধরের প্রতিবাদ

গানের আসরে বাউলশিল্পী শাহ আলম সরকারকে মারধরের প্রতিবাদ

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন

‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’

‘শাহরুখ খানের কথাই আমার অনুপ্রেরণা’

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

মুখ দিয়ে জেনেলিয়ার কান থেকে দুল খুললেন ইমরান হাশমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম