Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিশো-তানজিন তিশার নতুন চমক

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুন ২০২১, ১০:৫৫ পিএম

নিশো-তানজিন তিশার নতুন চমক

ছবি: ‘হ্যালো শুনছেন’ নাটকের একটি দৃশ্যে আফরান নিশো ও তানজিন তিশা

Advertisement

বর্তমান সময়ের নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে আফরান নিশো ও তানজিন তিশার অবস্থান শীর্ষস্থানে। কয়েক বছর ধরেই তারা জুটি বেঁধে নাটকে অভিনয় করে যাচ্ছেন। 

নানা ধরনের এক্সপেরিমেন্টাল গল্প ও চরিত্রের মাধ্যমে দর্শকের সামনে আসছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় নতুন আরেকটি ব্যতিক্রমধর্মী গল্পের নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। নাটকটির নাম ‘হ্যালো শুনছেন’। 

রাসয়াত রহমান জিকোর গল্পে এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। বৃষ্টিতে একটি চায়ের দোকানে এক যুগলের আটকে পড়ার ঘটনা নিয়েই নাটকটির গল্প তৈরী করা হয়েছে। 

এ প্রসঙ্গে পরিচালক আরিয়ান বলেন, ‘ নাটকটির গল্পের সঙ্গে চিত্রায়নের সমন্বয়ের জন্য কৃত্রিমভাবে বৃষ্টি নামানো হয়েছিল। নিশো ও তিশা দুজনেই তাদের চরিত্রটি প্রানবন্তভাবে ফুটিয়ে তোলায় আন্তরিক ছিলেন। আশা করছি এটি প্রচারে আসার পর দর্শকের আগ্রহেই থাকবে।’ 

ঈদের সময় এটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার হবে। 

Advertisement

নিশো তানজিন তিশা নতুন চমক

Advertisement

আরও পড়ুন

প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম