Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদে চার চ্যানেলে রোজিনা

Icon

আনন্দনগর প্রতিবেদক 

প্রকাশ: ০১ মে ২০২২, ০৪:৪৮ এএম

ঈদে চার চ্যানেলে রোজিনা

Advertisement

দর্শকনন্দিত চিত্রনায়িকা হিসেবেই পরিচিত রোজিনা। তবে সিনেমায় অভিনয় নিয়মিত না করলেও বেশ কিছু নাটক পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা দিয়ে গত বছর ‘ফিরে দেখা’নামে একটি সিনেমা নির্মাণ করেন। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় আছে। ঠিক এ অবস্থায় আবারো নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি।

নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আগামী ঈদের পর। এসব কর্মকাণ্ডের মাঝেই আগামী ঈদের একাধিক অনুষ্ঠানে হাজির হচ্ছেন এই চিত্রনায়িকা। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের আনন্দমেলায় পারফর্ম করেছেন তিনি। এছাড়ার যমুনা টিভি, সময় টিভি ও মাছরাঙা টিভির ঈদের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন রোজিনা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদের অনুষ্ঠানে হাজির হলে ঈদের আনন্দ অনুভব করা যায়। অনেক দিন পর ঈদের অনুষ্ঠানে অংশ নিয়েছি। করোনার  প্রকোপ কম থাকায় সবাই ঈদ উদযাপন নিয়ে উচ্ছ্বসিত। আমি নিজেও ঈদ উদযাপন করব গ্রামের বাড়িতে। আশা করছি এবারের ঈদ সবার জন্য আনন্দময় হবে।

এদিকে  কিছুদিন আগে প্রথমবার চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন। ঈদের পর তিনি এই নতুন দায়িত্ব পালন শুরু করবেন বলে জানিয়েছেন যুগান্তরকে।  

Advertisement

ইদ

Advertisement

আরও পড়ুন

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, বর কে?

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, বর কে?

সিনেমার যেসব গানে ভাইরাল বিদ্যা সিনহা মিম

সিনেমার যেসব গানে ভাইরাল বিদ্যা সিনহা মিম

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

সেতুর নিচে মিলেছিল তিন্নির লাশ, ২৩ বছর পরও অমীমাংসিত প্রশ্ন

সেতুর নিচে মিলেছিল তিন্নির লাশ, ২৩ বছর পরও অমীমাংসিত প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম