Logo
Logo
×

Advertisement

বিনোদন

এক যুগে মাছরাঙা টেলিভিশন

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০৩:৫৪ এএম

এক যুগে মাছরাঙা টেলিভিশন

Advertisement

৩০ জুলাই এক যুগে পদার্পণ করছে মাছরাঙা টেলিভিশন। ‘রাঙাতে এলো মাছরাঙা’- স্লোগান নিয়ে ২০১১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের এই টিভি চ্যানেল।

যাত্রালগ্ন থেকে চ্যানেলটি অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে চলে। আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে মাছরাঙার নানামাত্রিক আয়োজন দর্শকদের মন জয় করেছে।

বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে আলাদা দর্শকশ্রেণি তৈরি করেছে চ্যানেলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টিভি পর্দায় থাকছে বিশেষ আয়োজন। সকাল ৭টায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে ‘হাওয়া’ চলচ্চিত্রের শুভমুক্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘হাওয়া কনসার্ট’।

রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘আপন ঘরের তালা’। শৌর্যদীপ্ত সূর্যের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, মিলন ভট্ট, আব্দুল্লাহ রানাসহ অনেকে। রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘রাঙা রাত’। এতে গান পরিবেশন করবেন রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’র শিল্পী জয়প্রকাশ রায়, মৌমিতা মুমু, আরিফুল ইসলাম, আনোয়ার ও হৃদয়।

রাত ১২টায় প্রচার হবে রণি ভৌমিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’।

Advertisement

মাছরাঙা টেলিভিশন

Advertisement

আরও পড়ুন

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম