Logo
Logo
×

Advertisement

বিনোদন

মৃত বাবাকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন ঐশ্বরিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১১:৫০ এএম

মৃত বাবাকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন ঐশ্বরিয়া

Advertisement

বলিউডে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়া ঐশ্বরিয়া রায় বচ্চন। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে সিমের সংখ্যা কমিয়ে দিয়েছেন। সামাজিকমাধ্যমেও সেভাবে আসতে দেখা যায় না তাকে। তবে সোমবার বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আবেগঘন বার্তা দিলেন এই বলিউড অভিনেত্রী।

ঐশ্বরিয়া রায় বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই ২০১৭ সালের ১৮ মার্চ মারা যান৷ তারপর থেকে, প্রতি বছর, অভিনেত্রী এই তারিখে বাবার সঙ্গে কাটা সুমধুর মুহূর্তের একটি ছবি পোস্ট করেন। এবারেও ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে বাবার একটি ফটো ফ্রেমসহ একটি ছবি শেয়ার করেছেন। 

ছবিতে দেখা যাচ্ছে, আরাধ্যা আর ঐশ্বরিয়া দুজনেই পরে আছেন সাদা পোশাক। আর যত দিন যাচ্ছে, আরাধ্যা যেন সত্যিই মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠছে।

দাদাুর কোলের ছোট্ট আরাধ্যার একটি ছবিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ঐশ্বরিয়া। যেখানে তার মেয়ে, তার বাবার গালে চুমু দিচ্ছে। আরাধ্যার বয়স দেখেই বোঝা যাচ্ছে, ছবিটি বেশ আগের। তখন আরাধ্যা বয়স ৪ বা ৫ বছর হবে।

ঐশ্বরিয়া রায় এই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- ‘তোমাকে চিরকাল ভালোবাসি, প্রিয়তম প্রিয়তম বাবা-আজ্জা। সবচেয়ে প্রেমময়, দয়ালু, যত্নশীল, শক্তিশালী, উদার এবং ধার্মিক… তোমার মতো কেউ নেই... কখনও হবে না। শুভ জন্মদিন। স্মরণে প্রার্থনা। আমরা তোমাকে অনেক মিস করি।’

বাবার সঙ্গে কাটানো তার ও মেয়ে আরাধ্যার আরও কিছু মুহূর্তের ছবিও শেয়ার করে নেন ঐশ্বরিয়া। বোঝা যায়, এই বিশেষ দিন বাবার সঙ্গে না থাকার কষ্ট তার মনে কতটা। 

শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে বেশ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ঐশ্বরিয়ার। বচ্চন পরিবারের থেকে এখন তিনি আলাদাই থাকেন মায়ের কাছে। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে একেবারেই ভালো সম্পর্ক নেই তার। এ বিষয়ে কেহ কোনো মন্তব্য করেননি প্রকাশ্যে। গত রোববার ছিল শ্বেতার ৫০তম জন্মদিন। তবে পার্টিতেও ছিলেন না ঐশ্বরিয়া, অভিষেক ও আরাধ্যা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

মৃত্য বাবা আবেগঘন পোস্ট ঐশ্বরিয়া

Advertisement

আরও পড়ুন

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠা— বউভাতের দিন নববধূ সাজে মৌসুমী ও ওমর সানী

পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠা— বউভাতের দিন নববধূ সাজে মৌসুমী ও ওমর সানী

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি’

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি’

রণবীরের জন্মদিনে যে আদুরে বার্তা স্ত্রী আলিয়ার

রণবীরের জন্মদিনে যে আদুরে বার্তা স্ত্রী আলিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম