Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সোনাক্ষীকে আড়াই কোটি রুপির গাড়ি উপহার দিলেন ইকবাল! 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৫:৩৭ পিএম

সোনাক্ষীকে আড়াই কোটি রুপির গাড়ি উপহার দিলেন ইকবাল! 

ছবি: সংগৃহীত

Advertisement

সদ্য বিয়ের পিঁড়িতে বসা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে দামি গাড়ি উপহার দিয়েছেন তার স্বামী জহির ইকবাল। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সোনাক্ষী-জহিরকে নতুন সাদা রঙের মডেলের একটা গাড়িতে দেখা যায়।  সোনাক্ষী জহির সেই মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন যখন তারা একসঙ্গে রিসেপশন পার্টির জন্য মুম্বাইয়ের দাদার এলাকার বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিলাসবহুল সেডান আই৭ এর প্রাথমিক মূল্য ২.০৩ কোটি রুপি (এক্স-শোরুম)। তবে এই গাড়িগুলোরই একটু ভালো মডেলগুলোর দাম ২.৫০ কোটি রুপি (এক্স-শোরুম)। দাবাং অভিনেত্রী সোনাক্ষীকে তার সদ্য বিবাহিত বর ঠিক কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। 

সোনাক্ষীর স্বামী জহির ইকবালও পেশায় একজন অভিনেতা। সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন জাহির। সোনাক্ষীর সঙ্গে সিনেমায় কাজ করতে গিয়েই তার আলাপ ও বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে ২০২২ সালে ‘ডাবল এক্সএল’-এ কাজ করেছেন। টানা ছয় বছর দুজনে চুটিয়ে প্রেম করেছেন।

Advertisement

সোনাক্ষী আড়াই কোটি রুপি গাড়ি উপহার ইকবাল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম