Logo
Logo
×

Advertisement

বিনোদন

‌‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি এখন শুধুই স্মৃতি, কী কারণে এমন পরিণতি?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৯:৫২ এএম

‌‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি এখন শুধুই স্মৃতি, কী কারণে এমন পরিণতি?

Advertisement

মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত জনপ্রিয় বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যু মেনে নিতে পারছেন না অনুরাগীরা, শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু অভিনেত্রীর। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এদিকে মৃত্যুর দুদিন আগেও করেছেন ফটোশুট। তার ৪৮ ঘণ্টার মধ্যেই শোনা গেল এই দুঃসংবাদ। কাজেই তার রহস্যজনক এই মৃত্যু নিয়ে নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে।

তবে নানাবিধ অসুস্থতা নিয়ে জীবন কাটাতেন শেফালি। তার বয়স যখন ১৫, তখন থেকেই লড়ে যাচ্ছিলেন নানা অসুখে। অনেক আগে এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন, যে কোনো বিষয়ে খুব চাপ অনুভব করতে তিনি, বিশেষ করে পরীক্ষার সময়। বলেন, ‘১৫ বছর থেকে আমার মৃগী রোগ আছে। যে কারণে খিঁচুনি হয়। রয়েছে ডিপ্রেশনও। আবার ডিপ্রেশনের কারণেও এই খিঁচুনি হতে পারে। একটা অন্যটার সঙ্গে জড়িত। ক্লাসরুমে, ব্যাকস্টেজে, রাস্তায় বা কোথাও বের হতে পারতাম না, আত্মবিশ্বাসের অভাব অনুভব করতাম।’

শেফালি এও জানিয়েছেন, ‘কাঁটা লাগা’ সফল হওয়ার পরেও তিনি শোবিজ থেকে তার সংযোগে দূরত্ব  তৈরি করেন। কারণ বহু বছর ধরে এই রোগে আক্রান্ত ছিলেন। বুঝতে পারতেন না হঠাত্‍ কখন খিঁচুনি হবে। খিঁচুনি হলে পারফরম্যান্সের মাঝে সামাল দেওয়া মুশকিল। তাই মৃগীর মতো অসুখকে সামাল দিতেই সতর্ক থাকতেন তিনি। পরে অবশ্য তাকে এই অসুখ খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম