Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমাকে ঠিকঠাকভাবে কেউ কাজে ডাকে না: জাহিদ হাসান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০১:৫৩ পিএম

আমাকে ঠিকঠাকভাবে কেউ কাজে ডাকে না: জাহিদ হাসান

ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের ছোট ও বড়পর্দার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা জাহিদ হাসান যেন এখনো চিরসবুজ। অভিনয়ে যেন এখনো অপ্রতিদ্বন্দ্বী। ‘উৎসব’ সিনেমায় খাইস্টা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে তিনি আরও একবার প্রমাণ করলেন— এখনো অভিনয়ে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে তার। আবারও নতুন করে আলোচনায় এসেছেন জাহিদ হাসান। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেন এ অভিনেতা।

‘আমলনামা’ আর ‘উৎসব’ দিয়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন। এই সাফল্য কীভাবে উপভোগ করছেন?—এমন প্রশ্নের উত্তরে জাহিদ হাসান বলেন, এই বয়সে এসেও কাজ করছি, এটাই কম কীসের। সত্যি বলতে, আমাকে তো ঠিকঠাকভাবে কেউ কাজে ডাকে না। কোভিডের পর থেকে এ অবস্থা চলছে। ভাবটা এমন— ইনি আবার কে, ইনি তো একটা ডেড হর্স। 

তিনি বলেন, আমার যে দীর্ঘ অভিনয়জীবন, চেয়ে চেয়ে কাজ করতে পারি না! বলতে পারি না, কাজ দেন। এখন কোনো নির্মাতা যদি মনে না করে, কীইবা করার আছে। তার পরও আমি কয়েক জায়গায় গেছি, কিন্তু কেউ মনে করেনি। আল্লাহতাআলার কাছে কৃতজ্ঞতা, তিনি আমাকে দুটি কাজ দিয়েছেন, আমিও চেষ্টা করেছি প্রমাণ করার। সে রকম যদি সামনেও কাজ আসে, করব। আমি তো কাজই করতে চাই।

আপনার মতো অভিনয়শিল্পীকে এখনো প্রমাণ করতে হয়। উত্তরে এ বর্ষীয়ান অভিনেতা বলেন, নির্মাতারা কী ভাবছেন, তা তারাই ভালো করে জানেন। এসব আমি সময়ের হাতে ছেড়ে দিলাম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে গান করতে চেয়েছিলেন রজনীকান্ত, বাদ দিলেন পরিচালক

‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে গান করতে চেয়েছিলেন রজনীকান্ত, বাদ দিলেন পরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম