Logo
Logo
×

Advertisement

বলিউড

কঙ্গনাকে নিয়ে নীরবতা ভাঙলেন স্বরা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০২:৩৫ পিএম

কঙ্গনাকে নিয়ে নীরবতা ভাঙলেন স্বরা

Advertisement

কঙ্গনা বলিউড ইন্ডাস্ট্রির ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত। তিনি যেভাবে জয়া বচ্চনকে আক্রমণ করেছিলেন, তাতে আহত হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। 

সম্প্রতি স্বরাকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ বলেছেন কঙ্গনা। অভিনেত্রী এবং বিজেপি নেতা আরও বলেছিলেন— স্বরার সঙ্গে সমস্যা রয়েছে। কারণ তিনি তার মতামতের সঙ্গে একমত নন।

স্বরার সঙ্গে কঙ্গনার সরকারবিরোধী মন্তব্য করার কারণে বেশ কয়েকবার মতানৈক্য হয়েছে। দুজনেই অবশ্য একসঙ্গে কাজ করেছেন তন্নু ওয়েডস মন্নু ও তন্নু ওয়েডস মন্নু রিটার্নসে। সেখানে দুজনে ছিলেন একে-অপরের সবচেয়ে কাছের বন্ধু, অর্থাৎ রিল লাইফে।

সদ্য কঙ্গনাকে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। স্বরা এক সাক্ষাৎকারে নিজের এবং কঙ্গনার মধ্যে ‘পার্থক্য’ নিয়ে খোলাখুলি কথা বলেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

সাক্ষাৎকারে স্বরাকে তার সহ-অভিনেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি জানান— যদিও উভয়েই তাদের রাজনৈতিক মতামত প্রকাশ্যে শেয়ার করেন, তবে তাদের মধ্যে কোনো মিল নেই।

এই অভিনেত্রী আরও বলেন, আমি শুধু বলতে চাই যে, অনেকে বলে ‘কঙ্গনা এবং তুমি’- দুজনের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে। কঙ্গনা যখন তার আওয়াজ তোলে, সে সরকারের পক্ষে তুলেছে, যখন আমি আমার আওয়াজ তুলেছি, তখন সরকারকে প্রশ্ন করার জন্য তুলেছি।

বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, স্বরা হিন্দিতে বলেছেন— ‘মিডিয়ার মতে, আমি অনেক দলের কাছ থেকে অফার পেয়েছি, কিন্তু এই প্রতিবেদনের কোনো সত্যতা নেই। আমি একজন নেতা হিসেবে রাহুল গান্ধীকে খুব পছন্দ করি। আমি মনে করি তার দৃষ্টিভঙ্গি, তিনি যে বিষয়গুলো উত্থাপন করেছেন এবং তার প্রচেষ্টা আমাদের দেশের জন্য খুবই ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমি আমাদের দেশের যে কোনো রাজনীতিবিদকে সমর্থন করব, যারা ভালোবাসার কথা বলে।’

Advertisement

কঙ্গনা স্বরা

Advertisement

আরও পড়ুন

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম