Logo
Logo
×

Advertisement

পরবাস

জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত

Icon

মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত

জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত। ছবি: যুগান্তর

Advertisement

আগামী ১ জানুয়ারি মামদানি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর ও বিশ্বের বাণিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। গত ৪ নভেম্বর ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। ইতিহাসে গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র সিটির দায়িত্ব গ্রহণ করবেন।

মেয়র হিসেবে তার ট্রানজিশনকালীন সময়ে, অর্থাৎ অভিষেক কমিটিতে ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত স্থান পেয়েছেন। তারা হলেন- নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক।

উল্লেখ্য, এবারের মেয়র নির্বাচনে নিউইয়র্কে বসবাসরত শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান মামদানিকে ভোট দিয়েছেন, তার জন্য কাজ করেছেন। ৯ জন বাংলাদেশিকে তার অভিষেক টিমে স্থান দিয়ে কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন তিনি। অতীতে বাংলাদেশিদের এমন একটি সম্মানজনক কমিটিতে স্থান পাওয়া ছিল দুরূহ ব্যাপার। নিউইয়র্কের রাজনীতিতে বাংলাদেশিদের কাজের গৌরবজনক ফলাফল পাওয়া গেছে। মার্কিন রাজনীতিতে বাংলাদেশিরা কমিউনিটি হিসেবে এবারই এমন বিরল স্বীকৃতি প্রথমবারের মতো পেয়েছেন। 

অভিষেক কমিটির ৪০০ জনের অধিক নামের তালিকায় অন্য কোনো বাংলাদেশি থাকলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের চিহ্নিত করা যায়নি। বাংলাদেশিরা নিজ নিজ যোগ্যতায় ট্রানজিশন টিমের গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে স্থান পেয়েছেন বলেই দেখা গেছে।

৪০০ জনের তালিকা ধরে বাংলাদেশি ও দক্ষিণ এশীয়দের নাম চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে ৯ জন বাংলাদেশি, ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়কে চিহ্নিত করা গেছে। ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি, ৪ জন ইন্দো-কারিবিয়ান, ছাড়াও ইমরান পাশা নামের একজন রয়েছেন।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজনীতিতে জোহরান মামদানির গোঁফই বিখ্যাত!

রাজনীতিতে জোহরান মামদানির গোঁফই বিখ্যাত!

জোহরান মামদানির প্রথম বছরেই শীর্ষ শহরের স্বীকৃতি পেল নিউইয়র্ক

জোহরান মামদানির প্রথম বছরেই শীর্ষ শহরের স্বীকৃতি পেল নিউইয়র্ক

ট্রাম্পকে কেন মাঝে মাঝে ‘টেক্সট’ পাঠান, জানালেন মামদানি

ট্রাম্পকে কেন মাঝে মাঝে ‘টেক্সট’ পাঠান, জানালেন মামদানি

জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের

জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের

‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে মামদানিকে তীব্র আক্রমন নেতানিয়াহুর

‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে মামদানিকে তীব্র আক্রমন নেতানিয়াহুর

মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’

মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম