Logo
Logo
×

Advertisement

পরবাস

কুয়ালালামপুরে ‘মিনি ঢাকায়’ অভিযান, ৮২৩ অভিবাসীর কাগজপত্র যাচাই

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম

কুয়ালালামপুরে ‘মিনি ঢাকায়’ অভিযান, ৮২৩ অভিবাসীর কাগজপত্র যাচাই

কুয়ালালামপুরে ‘মিনি ঢাকায়’ অভিযান, ৮২৩ অভিবাসীর কাগজপত্র যাচাই । ছবি: যুগান্তর

Advertisement

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বহুল পরিচিত এলাকা জালান সিলাং বিদেশি শ্রমিকদের উপস্থিতির কারণে যাকে অনেকেই ‘মিনি ঢাকা’ নামে চেনেন। সেখানে আবারও অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। অভিযানে মোট ৮২৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে তাদের সবার অবস্থান বৈধ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় দুপুর প্রায় ২টা ৪৫ মিনিটে মাসজিদ জামেক এলাকা থেকে শুরু করে লেবুহ পুদু হয়ে জালান সিলাং পর্যন্ত এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পুত্রাজায়াভিত্তিক ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইন্সপেক্টোরেটের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, তল্লাশি অভিযানের সময় মোট ৮২৩ জন অভিবাসীর পরিচয়পত্র ও অবস্থান সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, যাদের পরীক্ষা করা হয়েছে তাদের প্রত্যেকের কাছেই মালয়েশিয়ায় অবস্থানের বৈধ পাশ ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে। কেউ কাজের ভিসায়, আবার কেউ পর্যটক হিসেবে দেশটিতে অবস্থান করছেন।

লোকমান আরও জানান, অভিযানের সময় মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান ও জার্মানির নাগরিকদের কাগজপত্র পরীক্ষা করা হয়। তবে কারও অবস্থান অবৈধ পাওয়া যায়নি।

তিনি বলেন, এ ধরনের অভিযান দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে যেসব এলাকাকে ইমিগ্রেশন বিভাগ ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে, সেসব এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওসমানও উপস্থিত ছিলেন।

দাতুক লোকমান বলেন, জালান সিলাং এমন একটি এলাকা যেখানে প্রতিদিনই বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের সমাগম ঘটে। এ কারণে আইনশৃঙ্খলা ও অভিবাসন নীতিমালা নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার কোনো এলাকাই ইমিগ্রেশন আইনের বাইরে নয়। দেশে অবস্থানরত প্রত্যেক বিদেশি নাগরিককে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিধান মেনে চলতে হবে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও বিদেশি নাগরিকদের উপস্থিতি বেশি এমন এলাকাগুলোতে নিয়মিত নজরদারি ও তল্লাশি অভিযান চালানো হবে, যাতে অবৈধভাবে বসবাস বা কাজ করার সুযোগ কেউ না পায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসেম্বরের আগেই কর্মী যাবে মালয়েশিয়ায়

ডিসেম্বরের আগেই কর্মী যাবে মালয়েশিয়ায়

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

গৃহবন্দি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

গৃহবন্দি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আরও পড়ুন

কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ: ভাগ্য খুলছে কাদের?

কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ: ভাগ্য খুলছে কাদের?

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম