Logo
Logo
×

Advertisement

পরবাস

যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের

মানুষ এখনো কীভাবে যুদ্ধকে রাষ্ট্রগুলোর মধ্যকার সংঘাতের সমাধান হিসেবে গ্রহণ করে বলে মন্তব্য করেছেন ড. মাহাথির মোহাম্মদ।

Advertisement

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ এশিয়া পশ্চিমাঞ্চলে চলমান সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ আলোচনা বা সংলাপই এ ধরনের সংকট সমাধানের সর্বোত্তম উপায়। যুদ্ধ আসলে এক ধরনের গণহত্যা, যা কোনো সমস্যার গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। 

শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

ড. মাহাথির বলেন, আমি সবসময় যুদ্ধের বিরোধিতা করি। কোনো সমস্যার সমাধান হিসেবে মানুষের প্রাণ নেওয়াকে আমি কখনোই মেনে নিতে পারি না। অথচ যুদ্ধ মানেই মানুষ হত্যা বৃহৎ পরিসরে গণহত্যা। এটা ভাবাই কঠিন যে, মানুষ এখনো কীভাবে যুদ্ধকে রাষ্ট্রগুলোর মধ্যকার সংঘাতের সমাধান হিসেবে গ্রহণ করে।

তিনি আরও বলেন, সংঘাতে জড়িত পরাশক্তিগুলোর উচিত এমন সমাধানের পথ খোঁজা, যা কম প্রাণহানি ও কম ধ্বংস ডেকে আনে।

তিনি প্রশ্ন তোলেন, যখন সমস্যার অন্য সমাধান আছে, তখন কেন সেগুলো ব্যবহার করা হবে না? এমন উপায় রয়েছে যা কম প্রাণহানি ঘটায়, কম ক্ষতি করে এবং ব্যয়ও অনেক কম।

তিনি উল্লেখ করেন, মানুষের চিন্তা করার ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতা কাজে লাগিয়ে বিকল্প পথ বেছে নেওয়া সম্ভব। এসব বিকল্পের মধ্যে রয়েছে সংলাপ, মধ্যস্থতা (তৃতীয় পক্ষের সালিশ) এবং আদালতের আশ্রয় নেওয়া।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এশিয়া পশ্চিমাঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করেছে, বিশেষ করে ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর মধ্যে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন সেনারা, ৮ জনের  আত্মহত্যার চেষ্টা

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন সেনারা, ৮ জনের আত্মহত্যার চেষ্টা

আরও পড়ুন

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু

জামায়াতের ৩৪ এমপির মালয়েশিয়া মিশন ‘শিক্ষামূলক সফরে’ সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বৈঠক

‘শিক্ষামূলক সফরে’ সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম