Logo
Logo
×
   

Advertisement

পরবাস

ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

Advertisement

ওমানে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়েছে, মাসকাটে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার কারণে পাঁচদিন কন্স্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা ওমানে বসবাসরত সম্মানিত বাংলাদেশি নাগরিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, মাস্কাট-এর চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তরিত হবে। দূতাবাস ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কন্স্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।’

আরও বলা হয়, ‘আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কন্স্যুলার সেবা প্রদান করা হবে। নতুন চ্যান্সারির ঠিকানা হলো: বাংলাদেশ দূতাবাস, মাসকাট, Plot No. 546 (Unit 001 & Unit 002), Villa No. 3126 (A & B), Street No. 3040, Al Sarouj, Bausher, Sultanate of Oman।



Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম