Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি। ছবি: সংড়গৃহীত

Advertisement

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেছে ওমান ও ইরান। এ লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওমানে অনুষ্ঠিত এ বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নেন। বৈঠকে হরমুজ প্রণালির সর্বশেষ পরিস্থিতি এবং ওই অঞ্চলে নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে জাহাজ চলাচল ও বাণিজ্য অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন দুই মন্ত্রী।


বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক আস্থা তৈরি এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখা জরুরি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধের আলোচনা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে আটকে রয়েছে।


প্রণালিটিতে তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন জাহাজে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই ওমান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজ চলাচলে তেহরান এখনো বাধা সৃষ্টি করে যাচ্ছে। অন্যদিকে এর জবাবে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এখন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

‘আমরা তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় জড়িত দুই মার্কিন নৌ-কর্মকর্তাকে ইরান

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

আল-জাজিরার বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আরও পড়ুন

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার

এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প

এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

এবার গাজায় ধ্বংসের নতুন কৌশল ইসরাইলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম