Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় ই-কনস্যুলার সেবা চালু করল বাংলাদেশ হাইকমিশন

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম

মালয়েশিয়ায় ই-কনস্যুলার সেবা চালু করল বাংলাদেশ হাইকমিশন

কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন। ছবি: যুগান্তর

Advertisement

প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত কনস্যুলার সেবা দিতে নতুন অটোমেশনভিত্তিক ব্যবস্থা চালু করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ‘ই-কনস্যুলার’ নামের এ ব্যবস্থার মাধ্যমে পাসপোর্ট রেফারেন্স লেটার, পারিবারিক সম্পর্কসংক্রান্ত সনদ, সিঙ্গাপুর ট্রাভেল লেটারসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ ব্যবস্থায় পাসপোর্টের ফটোকপি থেকে উন্নত প্রযুক্তির ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) স্ক্যানারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইউনিক কিউআর কোডযুক্ত নথি তৈরি করা হচ্ছে, যা স্ক্যান করে সহজেই যাচাই ও ডিজিটালি রিভিউ করা সম্ভব।

এ ছাড়া রিয়েল-টাইমে আবেদন গ্রহণ, পেমেন্ট স্লিপ তৈরি এবং অন্যান্য নথি ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে অনুমোদনের ব্যবস্থা রাখা হয়েছে। ড্যাশবোর্ডের মাধ্যমে পুরো প্রক্রিয়া তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা এবং যথাযথভাবে সংরক্ষণ করাও সম্ভব হবে।

নতুন ব্যবস্থায় কনস্যুলার সেবার নির্ধারিত ফি জমা দেওয়ার জন্য হাইকমিশনের কাউন্টারে একাধিক পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড, টাচ এন গো এবং কিউআর পেমেন্ট ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে। এতে ফি জমার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছে হাইকমিশন।

সেবা নিতে আসা প্রবাসীদের সঠিক তথ্য নিশ্চিত করার জন্য পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি অথবা পরিষ্কার রঙিন ফটোকপি সঙ্গে আনার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। পাশাপাশি নির্ধারিত কনস্যুলার ফি পিওএস মেশিনে ডেবিট বা ক্রেডিট কার্ড, টাচ এন গো কিংবা কিউআর পেমেন্টের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে কম সময়ে বেশি সংখ্যক প্রবাসীকে কনস্যুলার সেবা দেওয়া সম্ভব হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, নির্ভুল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক মঙ্গলবার

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক মঙ্গলবার

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

আরও পড়ুন

মালয়েশিয়ায় ই-কনস্যুলার সেবা চালু করল বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ায় ই-কনস্যুলার সেবা চালু করল বাংলাদেশ হাইকমিশন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হক

ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হক

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম