Logo
Logo
×

Advertisement

পরবাস

অপরিমিত ওষুধ সেবনে যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি মানুষের মৃত্যু

Icon

কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০২:২৯ এএম

অপরিমিত ওষুধ সেবনে যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি মানুষের মৃত্যু

Advertisement

যুক্তরাষ্ট্রে অপরিমিত মাত্রায় ওষুধ সেবনে গত এক বছরে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০২০ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ওষুধ সেবনের কারণে মাত্র এক বছরে এত মানুষের মৃত্যু হয়েছে, যা এর আগের বছরের তুলনায় অন্তত ২৮ দশমিক ৫ শতাংশ বেশি।

বুধবার (১৭ নভেম্বর) প্রকাশিত তথ্যে দেখা যায়, অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনের কারণে ওই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ১ লাখ ৩০৬ জনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর পেছনে ওপিঅয়েড বা আফিম জাতীয় ওষুধ সবচেয়ে বেশি দায়ী বলে জানা গেছে। মোট মৃত্যুর মধ্যে ৭৫ হাজার ৬৭৩টি মৃত্যুর পেছনেই ওপিঅয়েডের প্রভাব রয়েছে।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার হিসেবে, ওই একই সময়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ লাখ ৮ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। সবশেষ ২০১৯ সালে পাওয়া হিসাব অনুসারে যুক্তরাষ্ট্রে প্রাণহানির সবচেয়ে বড় কারণ ছিল হৃদরোগ। সেই বছর দেশটিতে হৃদযন্ত্রের অসুখে ৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দ্বিতীয় কারণ ক্যানসারে মারা যান প্রায় ছয় লাখ লোক। আর অনিচ্ছাকৃত আঘাতে মৃত্যু হয় ১ লাখ ৭০ হাজার মানুষের।
পরিসংখ্যানে দেখা যায়, মেথামফেটামিনের মতো সাইকোস্টিমুল্যান্টসের পাশাপাশি প্রাকৃতিক ও আধা-সিনথেটিক ওপিঅয়েডগুলোর (যেমন- ব্যথার ওষুধ এবং কোকেন) মাত্রাতিরিক্ত ব্যবহারে মৃত্যুর হার বেড়েছে।
 

Advertisement

মৃত্যু

Advertisement

আরও পড়ুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড, নেপথ্যে কী?

সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড, নেপথ্যে কী?

প্যারিসে সশস্ত্র বাহিনী দিবস জুলাই আন্দোলনে বাহিনীর ভূমিকার প্রশংসা রাষ্ট্রদূতের

জুলাই আন্দোলনে বাহিনীর ভূমিকার প্রশংসা রাষ্ট্রদূতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম