Logo
Logo
×

Advertisement

ফুটবল

মেসি ও তার ছেলেদের জন্য নেইমারের বিশেষ উপহার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

মেসি ও তার ছেলেদের জন্য নেইমারের বিশেষ উপহার

Advertisement

নেইমার তার সাবেক সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। ব্রাজিলিয়ান স্টার মেসির জন্য একসঙ্গে তার তিন ছেলে — মাতেও, থিয়েগো ও সিরো — এর জন্যও সান্তোস ক্লাবের ১০ নম্বর জার্সি পাঠিয়েছেন। সান্তোস ক্লাব এই জার্সি নেওয়া ছবিও প্রকাশ করেছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি পর্যন্ত, প্রিন্স থেকে জিনিয়াস — এটি একটি পবিত্র স্মারক, যার মূল্য অমূল্য। ১০ নম্বর জার্সি পেলের সঙ্গে অমর। নেইমার, মেসি ও পেলের ১০ নম্বর ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী প্রভাব ফেলেছে। ভিলা বেলমিরোতে লিওনেল মেসিকে স্বাগত জানানো হয়েছে।

মেসি ও নেইমারের বন্ধুত্ব গড়ে উঠেছিল বার্সেলোনায় একসাথে খেলার সময়। ২০১৪-১৫ মৌসুমে তারা একসঙ্গে বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে জিতেছিলেন। সেই সময় তারা লুইস সুয়ারেজের সঙ্গে ‘এমএসএন’ ত্রয়ী তৈরি করেছিলেন। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিসে চলে গেলেও, ২০২১ সালে পিএসজিতে মেসির সঙ্গে আবারও জুটি বেঁধেছিলেন।

২০২৩ সালে মেসি ও নেইমার উভয়েই ইউরোপ ছেড়ে যান। মেসি মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে যোগ দিয়ে দলের ইতিহাসে প্রথম ট্রফি জিতান। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতিয়ে দলের সাফল্য নিশ্চিত করেন। সেই মৌসুমে মেসি গোল্ডেন বুট এবং মৌসুমের সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও পান।

অন্যদিকে, নেইমার ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন। যদিও চোটের কারণে ফিটনেসে সমস্যা ছিল, তবুও তিনি সান্তোসকে অবনমন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

পাঁচটি হলুদ কার্ডের পরও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

পাঁচটি হলুদ কার্ডের পরও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা মেসির

শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা মেসির

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

আরও পড়ুন

আল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো

আল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম