Logo
Logo
×

Advertisement

সরকার

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা

ছবি: যুগান্তর

Advertisement

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাদের অন্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকে না, তাদের মানবিক মূল্যবোধ থাকার কথা নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার। তাই দেশ তথা মাতৃভূমির প্রতি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব রয়েছে। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের অনিয়ম ও দুর্নীতি মুক্ত হতে হবে।  

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শুভ প্রবারণা পূর্ণিমার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ির শতাধিক বৌদ্ধ মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য সুশীল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ছাদেক আহমেদ। মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপার ভাইজার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন সুমনশ্রী ভিক্ষু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য মং হলা চিং। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, রাউজান উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক পলাশ বড়ুয়া, অঞ্জন  কুমার বড়ুয়া, জ্যোতিশ চন্দ্র বড়ুয়া, শচী ভূষন বড়ুয়া, অলোক বড়ুয়া ও সমির চৌধুরী প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

দেশ বদলে দিতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান ধর্ম উপদেষ্টার

দেশ বদলে দিতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান ধর্ম উপদেষ্টার

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফিরতে আমরা প্রস্তুত

ধর্ম উপদেষ্টা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফিরতে আমরা প্রস্তুত

ইমামদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ইমামদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার

‘হ্যাঁ ভোট জয়ী হলে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না’

‘হ্যাঁ ভোট জয়ী হলে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না’

আরও পড়ুন

ইপিএ বাস্তবায়ন, রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো প্রধানমন্ত্রীর জাপান সফরে তিন লক্ষ্য

প্রধানমন্ত্রীর জাপান সফরে তিন লক্ষ্য

তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন চীনা কোম্পানির প্রস্তাব নিয়ে প্রশ্ন

চীনা কোম্পানির প্রস্তাব নিয়ে প্রশ্ন

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম