Logo
Logo
×

Advertisement

সরকার

এলপিজি সংকটের কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

এলপিজি সংকটের কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা

ছবি: যুগান্তর

Advertisement

টাঙ্গাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ায় সমুদ্রে জাহাজ সংকটের ফলে এলপিজি আমদানি সময়মতো না আসায় সংকট দেখা দিয়েছে। অতি দ্রুত এটি সমাধান হবে বলে আশা করি। 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব শুধু সরকারের একার নয়, এ দায়িত্ব দেশের সবার। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে গণভোট ও ভোটের বিষয়ে। তারা যখন দলীয় প্রচার চালাবেন, তখন গণভোটের বিষয়েও প্রচারণা চালাবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। গণভোট ও ভোটের বিষয়ে প্রচারণার মূল দায়িত্বই রাজনৈতিক দলগুলোর।

ফাওজুল কবির খান বলেন, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত আমরা নিজেরাই প্রচারণা চালাব। এরপর প্রার্থীরা তাদের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে। 

এর আগে গণভোট কেন এবং কী কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন উপদেষ্টা। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবসমাজকে রক্ষায় যে উদ্যোগ নিলেন যুবদল নেতা

যুবসমাজকে রক্ষায় যে উদ্যোগ নিলেন যুবদল নেতা

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

সেই খেলার মাঠ প্রস্তুতে সরকার দিচ্ছে সাড়ে ৪ কোটি টাকা

বাবুপুরবাসীর পাশে প্রধানমন্ত্রী সেই খেলার মাঠ প্রস্তুতে সরকার দিচ্ছে সাড়ে ৪ কোটি টাকা

গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে স্বপ্নের মাঠ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে স্বপ্নের মাঠ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী

এসএসসির পর এইচএসসিতেও গোপালপুরের যমজ ভাইয়ের জিপিএ-৫ জয়

এসএসসির পর এইচএসসিতেও গোপালপুরের যমজ ভাইয়ের জিপিএ-৫ জয়

দুই মাথা, চার হাত-পা নিয়ে জোড়া শিশুর জন্ম

দুই মাথা, চার হাত-পা নিয়ে জোড়া শিশুর জন্ম

আরও পড়ুন

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী আমির খসরু

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী আমির খসরু

২০২৭ সালের তালিকা ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম