Logo
Logo
×

Advertisement

সরকার

গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম

গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার। শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। 

বুধবার (৫ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্ত্রী বলেন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আন্দোলনের সব শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে। 

শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সুখী সমৃদ্ধি এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে শহীদ হয়েছিল। সেই সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। 

উপস্থিত শহীদ শাকিব আঞ্জুমের বাবা বলেন, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। 

এর আগে ভূমিমন্ত্রী স্মৃতিস্তম্ভে জেলা এবং বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। 

এদিকে সকাল থেকেই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক নিয়ে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। স্মৃতিস্তম্ভের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী

পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী

ডিআইজি পরিচয়ের জেরে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির

ডিআইজি পরিচয়ের জেরে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির

উপাচার্যকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

আজ টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম