Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

Icon

বাসস

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: বাসস

Advertisement

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী আমাদের সবার প্রিয় শহর, যেখানে মানুষ আগে থেকেই শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আপনারা যাতে ভালোভাবে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় পূজা উপলক্ষ্যে সংশ্লিষ্টদের উত্থাপিত দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। 

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, উৎসবের আনন্দে বাড়ির পাশের কোনো গরিব ও অসহায় শিশু যেন খাবার বা নতুন পোশাকের জন্য কষ্ট না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে এবং মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। 

সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে, সেদিকে নজর রাখবেন। পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। পুলিশ প্রশাসনসহ আমরা সবাই আপনাদের পাশে আছি।  

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। 

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সুষ্ঠুভাবে পূজা উদযাপনে নিজেদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র: ভূমিমন্ত্রী

রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র: ভূমিমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী

ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আরও পড়ুন

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম