Logo
Logo
×
   

Advertisement

সরকার

‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণে প্রতিমন্ত্রী আমিনুল

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণে প্রতিমন্ত্রী আমিনুল

ছবি: যুগান্তর

Advertisement

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘সবুজ হোক পরিবেশ, বাঁচুক আগামীর বাংলাদেশ’, ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—এমন নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন তিনি।

বৃক্ষরোপণকালে শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, আমি কেন এসেছি, তোমরা জানো? তোমাদের সঙ্গে গাছ লাগাতে এসেছি। আজ আমরা গাছ লাগাব। এরপর তোমরা তোমাদের আব্বু-আম্মুকে বলবে, বাড়িতে একটি করে গাছ লাগাতে। তোমরা ছোট, তাই তোমাদের পক্ষে গাছ লাগানো সম্ভব—তোমরা বাড়িতেও গাছ লাগাবে।

তিনি শিক্ষার্থীদের নিজেদের বাড়ির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল—‘গাছ কাটার দিন শেষ, সবুজ হবে বাংলাদেশ’, ‘সবুজায়ন করি, দূষণ রোধ করি’, ‘সবুজ পৃথিবী চাই, বেশি গাছ লাগাই’, ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এবং ‘গাছ লাগাই, হাজার প্রাণ বাঁচাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড।

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।

বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় ব্যাপক উৎসাহ দেখা যায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম