Logo
Logo
×

Advertisement

সরকার

৩০ কার্যদিবসের মধ্যে হবে জুলাই ঘোষণাপত্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:২৫ পিএম

৩০ কার্যদিবসের মধ্যে হবে জুলাই ঘোষণাপত্র

গত বছর তিন আগস্ট এক দফা দাবিতে শহীদ মিনার এলাকায় লাখো মানুষের ঢল। ফাইল ছবি

Advertisement

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক দীর্ঘ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। 

উপদেষ্টা পরিষদের সভা শেষে রাত এগারোটার দিকে এ কথা জানান আসিফ নজরুল। তিনি জানান, সভায় তিনটি সিদ্ধান্ত হয়েছে। 

সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। দলটির নানা অপকর্মের কারণে নিষিদ্ধ করা হয়।

Advertisement

আওয়ামী লীগ জুলাই ঘোষণাপত্র

Advertisement

আরও পড়ুন

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনী দিবস আজ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম