Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

Advertisement

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম, তার মা ড. নাহিদা বেগম ও বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা। 

তিনি বলেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে আমি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ঘটনার কারণে যদি আমার দুধের শিশুকে টার্গেট করা হয়ে থাকে, তাকে অপরাধী বানানোর চেষ্টা করা হয়, তাহলে এটা আমি মেনে নেব না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতের লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

ড. নাহিদা বেগম বলেন, আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছেলেকে কেন মেরে ফেলা হলো?

অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে দাবি করে নাহিদা বেগম বলেন, আমার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদেরই একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না।

তিনি বলেন, আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে—সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন অপ্রতিমের মা-বাবা, জানালেন যে আশঙ্কার কথা

মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন অপ্রতিমের মা-বাবা, জানালেন যে আশঙ্কার কথা

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

অপ্রতিম হত্যা: পরিবারকে হুমকির অভিযোগ, নিরাপত্তার শঙ্কা

অপ্রতিম হত্যা: পরিবারকে হুমকির অভিযোগ, নিরাপত্তার শঙ্কা

অপ্রতিমকে নিয়ে মা নাহিদার আবেগঘন পোস্ট

অপ্রতিমকে নিয়ে মা নাহিদার আবেগঘন পোস্ট

অপ্রতিমকে নিয়ে আবেগঘন পোস্টটি তার মায়ের নয়

অপ্রতিমকে নিয়ে আবেগঘন পোস্টটি তার মায়ের নয়

অপ্রতিম হত্যাকাণ্ডের ইন্ধনদাতা কারা?

অপ্রতিম হত্যাকাণ্ডের ইন্ধনদাতা কারা?

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় র‌্যাগিংয়ে বাধা দেওয়ায় মারধর ও চাঁদা দাবি

র‌্যাগিংয়ে বাধা দেওয়ায় মারধর ও চাঁদা দাবি

সাপের কামড়ে রাবি শিক্ষার্থী আইসিইউতে

সাপের কামড়ে রাবি শিক্ষার্থী আইসিইউতে

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম