Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ফ্রান্সে ইরাসমাস ও এসওএইচও প্রকল্পের মিটিংয়ে এআইইউবির অংশগ্রহণ

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

ফ্রান্সে ইরাসমাস ও এসওএইচও প্রকল্পের মিটিংয়ে এআইইউবির অংশগ্রহণ

ফ্রান্সে অনুষ্ঠিত ইরাসমাস+ এসওএইচও প্রকল্পের ৫ম ট্রান্সন্যাশনাল প্রজেক্ট মিটিং। ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি ইরাসমাস+ এসওএইচও প্রকল্পের ৫ম ট্রান্সন্যাশনাল প্রজেক্ট মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি লুমিয়ের লিয়ঁ ২ ফ্রান্সে।  গত ২৭-২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ মিটিংয়ে এসওএইচও উদ্যোগ- স্মার্ট, অপ্টিমাইজড, হাই-কোয়ালিটি এবং অন-ডিমান্ড টুরিজম ইনোভেটিভ এডুকেশন ফর টেকসই অ্যান্ড গ্রিন ডেভেলপমেন্ট (২০২৩ - ২০২৬)-এর লক্ষ্য পর্যটন শিক্ষা আধুনিকায়ন এবং টেকসই ও সবুজ উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।

প্রকল্পের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, মলয়েশিয়া ও বাংলাদেশে নলেজ ও কম্পিটেন্স সেন্টার স্থাপন, যা আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন এবং অংশীদারিত্বের কেন্দ্র হিসেবে কাজ করবে। কনসোর্টিয়াম নতুন একাডেমিক কোর্স তৈরি করছে, যেমন— স্মার্ট ট্রান্সপোর্টেশন, টেকসই আবাসন, এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সংহতি, যা ভবিষ্যতের পর্যটন পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনা প্রদান করবে।

লিয়ঁ মিটিংয়ে দুই দিনের কৌশলগত আলোচনার জন্য ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আইইউটি লুমিয়ের লিয়ঁ-এ অনুষ্ঠিত সেশনগুলোতে পাঠ্যক্রম চূড়ান্তকরণ, ডিজিটাল ইন্টিগ্রেশন, স্মার্ট পর্যটন প্রযুক্তি এবং টেকসই শিক্ষা সমাধানের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এআইইউবি প্রতিনিধি দলে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ড. চৌধুরী আকরাম হোসেন। মোট ২৫ জন অংশগ্রহণকারী সরাসরি এবং অনলাইনে মিটিংয়ে অংশগ্রহণ করেন। এসওএইচও প্রকল্পের কনসোর্টিয়ামে রোমানিয়া, ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভিয়েতনাম এবং মলয়েশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত

আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা দিল নাম্বার ওয়ান

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা দিল নাম্বার ওয়ান

স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বিশেষ উদ্যোগ

স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বিশেষ উদ্যোগ

গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২

‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম