Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে ভূমিকম্পে ২ শতাধিক পোশাক শ্রমিক আহত

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

টঙ্গীতে ভূমিকম্পে ২ শতাধিক পোশাক শ্রমিক আহত

ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে একটি পোশাক কারখানার অন্তত প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। ছবি: যুগান্তর

Advertisement

ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে একটি পোশাক কারখানার অন্তত প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প চলাকালীন টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। 

এর আগে শুক্রবার সকালে সারা দেশে ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে কারখানার ভেতর শ্রমিকরা  আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় কারখানাটির জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদদলিত হয়ে আহত হন অনেকে।

‎পরে ভূমিকম্পের সময় আতঙ্কে আহত হওয়া শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের সকল বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। 

কারখানাটির শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কারখানাটি চালু ছিল। কারখানাটিতে কাজ করছিলেন কয়েক হাজার শ্রমিক। ভূমিকম্প শুরু হলে কারখানার মোট নয়টি তলার প্রায় সকল শ্রমিক কারখানা থেকে এক সাথে বেরিয়ে আসতে তাড়াহুড়ো করতে থাকেন। এ সময় শ্রমিকরা আহত হন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজন শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

আরও পড়ুন

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

৪০ দিনে দুই ওসি বদলি হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম