Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাথরুম থেকে নবজাতক উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

বাথরুম থেকে নবজাতক উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

বাথরুমের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তাৎক্ষণিক সবধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। 

এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে যায়। এ সময় বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। পরে ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষনিক মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

 নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও আস্তে আস্তে উন্নতি হচ্ছে বলে জানায় হাসপাতালের কর্তব্যরত সেবিকা।

এদিকে পুলিশ বলছে, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের কর্মী স্বর্ণালী খন্দকার বলেন, ‘ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মী শিশুটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে তাৎক্ষণিক সেখান থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয় বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, ‘নবজাতকের বয়স একদিন। জেলা হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা খারাপ ছিল। তাৎক্ষণিক সেবা দেওয়ায় উন্নতির দিকে যাচ্ছে।’

মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, ‘শিশুটির মা-বাবার পরিচয় খুঁজতে এরইমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এছাড়া সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ

ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ

সেই তুষারকেই জেলা কমিটির আহ্বায়ক করেছে এনসিপি

সেই তুষারকেই জেলা কমিটির আহ্বায়ক করেছে এনসিপি

প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মুকসুদপুরে প্রেমিকের বাড়িতে

প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মুকসুদপুরে প্রেমিকের বাড়িতে

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম