Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মুকসুদপুরে প্রেমিকের বাড়িতে

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মুকসুদপুরে প্রেমিকের বাড়িতে

প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মুকসুদপুরে প্রেমিকের বাড়িতে

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামে প্রেমের সম্পর্কের সুবাদে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন কুড়িগ্রামের এক তরুণী। প্রেম ও বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এক তরুণীর এক বছর ধরে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে দ্বীপ কর্মকারের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই তরুণী।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকালে এলাকাবাসী দুজনকে মুকসুদপুর থানায় নিয়ে যান।

ওই তরুণী বলেন, দ্বীপের সঙ্গে আমার মোবাইলে ফোনে প্রায় এক বছরের সম্পর্ক। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। তাই আমি তাকে বিয়ে করার দাবিতে তার বাড়িতে এসেছি।

দ্বীপ কর্মকার বলেন, আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে আসতে বলেছি। আমি ওকে বিয়ে করব।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গোনা তাইজুল এখন বিচারক

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ

ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ

সেই তুষারকেই জেলা কমিটির আহ্বায়ক করেছে এনসিপি

সেই তুষারকেই জেলা কমিটির আহ্বায়ক করেছে এনসিপি

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, নিয়ে গেল আইফোন

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, নিয়ে গেল আইফোন

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম